গজলডোবায় ৫১১ কোটি টাকা ব্যায়ে মেগা পরিশ্রুত পানীয় জলের প্রকল্পের কাজ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: গজলডোবায় ৫১১ কোটি টাকা ব্যায়ে মেগা পরিশ্রুত পানীয় জলের প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব(Mayor Goutam Deb)। শুক্রবার গজলডোবায়(Gajaldoba) হাওয়া মহলের পাশে এই কাজের উদ্বোধন করেন তিনি।জানা গিয়েছে, অম্রুত ২.০ প্রকল্পের মাধ্যমে প্রায় ৫১১ কোটি টাকা ব্যায়ে এই মেঘা পরিশ্রুত পানীয় জলের প্রকল্পের কাজ করা হবে। আজ প্রথম পর্যায়ে কাজের শুভ শিলান্যাস করা হয়।

প্রথম পর্যায়ে প্রায় ২০৪ কোট টাকা ব্যায়ে এই কাজ করা হচ্ছে। যেখানে ইনটকে ওয়েলের মাধ্যেমে গজলডোবা থেকে তিস্তা নদীর(Tista River) জল পাইপের মাধ্যমে ফুলবাড়িতে এই জল আনা হবে। এবিষয়ে মেয়র গৌতম দেব(Mayor Goutam Deb)gajoldoba  বলেন,অম্রুত ২ জল প্রকল্পের প্রথম পর্যায়ের ২৮ কিলোমিটার পাইপলাইন কাজ সহ নানা কাজের শিলান্যাস করা হলো। প্রথম পর্যায়ে ২০৪ কোটি টাকা ব্যয় এই কাজটি করা হবে।

দ্বিতীয় পর্যায়ের কাজের টেন্ডার হয়ে গেছে। আশা রাখছি সেই কাজটিও আমরা পুজোর আগেই ওয়ার্ক অর্ডার দিয়ে সম্পূর্ণভাবে সেই কাজ শুরু করতে পারবো। আশা রাখছি খুব দ্রুত অম্রুত প্রকল্পের এই কাজ সম্পন্ন করে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে পারব।মেয়র গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ কাউন্সিলররা।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং