Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘লাঠ্যাষৌধি’ প্রয়োগের নিদান দিয়ে সমালোচিত বিকাশরঞ্জন

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, বর্তমানে জুটেছে সান্ত্বনা পুরষ্কার অর্থাৎ রাজ্যসভার সাংসদ পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, বর্তমানে জুটেছে সান্ত্বনা পুরষ্কার অর্থাৎ রাজ্যসভার সাংসদ পদ। কিন্তু কলকাতা পুরসভার মেয়র থাকাকালীন বিকাশরঞ্জনের কাজ নিয়ে ক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসীরা। তাই আর মেয়রের পদে ফিরতে দেখা যায়নি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। কিন্তু তাও ফেসবুকে বিপ্লব করে ও আদালতে রাজ্য সরকারকে নাস্তানাবুদ করাই প্রধান লক্ষ্য হয়ে গিয়েছে। সেই একই কাজ করলেন কলকাতা পুরসভার নির্বাচনের ফলাফলের দিন।

পুরভোট নিয়ে মঙ্গলবার বিকাশরঞ্জন ভট্টাচার্য লিখেছেন, ‘পুর নির্বাচনের ফলাফল নিয়ে অযথা সময় নষ্ট করবেন না। পুর নির্বাচন একটা শিক্ষা দিল,পুলিশ-প্রশাসনের উপর ভরসা করে অধিকাররক্ষা করা যায় না। বিশেষ করে যে প্রশাসনের মাথায় রয়েছে দুর্নীতিগ্রস্থ ব্যক্তি। আত্মরক্ষার্থে ও অধিকার রক্ষার্থে শক্ত হাতে লাঠি ধরতে হবে। আজকাল সাধারণ মানুষ এমনকি উকিলরা পর্যন্ত গুন্ডাদের ভয়ে থানায় যেতে ভরসা করেন না। থানাও নাকি গুন্ডাদের পক্ষে সওয়াল করে। তাই, শক্ত হাতে সংগঠিত হয়ে লাঠ্যাষৌধি প্রয়োগ করতে হবে’ অর্থাৎ বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়ার পর পুরভোটেও মানুষের কাছ থেকে প্রত্যাখান হয়েছে সিপিএম। ঠিক সেদিনই ফের একবার তৃণমূলের বিরুদ্ধে কটূক্তি করে নিজেকে হাসির পাত্র বানিয়েছেন বিকাশরঞ্জন।

তাঁর বাড়ির এলাকায় ব্যাপক ভোটে জিতেছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘মেয়র থাকাকালীন বিকাশরঞ্জন ভট্টাচার্য নিজের বাড়িতেই একটা পাইপ লাইন ঢুকিয়েছেন কিন্তু এলাকার মানুষ জল পায়নি। এখন মানুষ জল পাচ্ছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কাজের জন্য।’

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন