‘আরও ভালো খেলার চেষ্টা চলেছে’, আইএসএলে নামার আগেই জানিয়ে দিলেন  কুয়াদ্রাত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ।  শুক্রবার প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ড্র করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আর  শনিবার প্রথমবার  চলতি  ISL –এ  নামতে চলছে ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। এই ম্যাচের শুরুটা ভালো করার উপর জোর দিচ্ছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। কারণ, এরআগে তাঁর প্রতিনিধিত্বে ডুরান্ড কাপ এবং এসিএল ২-এর যোগ্যতা অর্জন পর্বে হারতে হয়েছে ইষ্টবেঙ্গলকে। আর তাতেই চাপের  মুখে পড়েছেন কুয়াদ্রাত ।

এই পরিস্থিতিতে ব্যাঙ্গালুরুর এক হোটেল থেকে দলের সমর্থকদের উদ্দেশ্যে কোচ জানিয়ে দিলেন, ‘আমরা গতবার ভালো খেলেছি। এবার আরও ভালো খেলার চেষ্টা চলছে।‘ তবে আইএসএলের প্রথম ম্যাচে নামার আগে ডিফেন্স নিয়ে অস্বস্তি রয়েছেন ইষ্টবেঙ্গল। কারণ, চোটের কারণে ম্যাচের কারণে অনুশীলনে দেখা যায়নি  মহম্মদ রাকিপকে। তাই তিনি আজকের ম্যাচে থাকতে পারবেন না তা কার্যত অনিশ্চিত।

উল্লেখ্য, আইএসএলে কোনদিন সুপার সিক্সে যেতে পারেনি ইষ্টবেঙ্গল। গত তিনটে মরশুমে তারা শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে শেষ করেছে। কিন্তু এবার যাতে ইন্ডিয়ান সুপার লিগে ভাগ্যের চাকা পরিবর্তন হয় সেই চেষ্টা চালাচ্ছে কোচ  কুয়াদ্রাত । এদিন ইষ্টবেঙ্গলের হয়ে খেলতে নামছেন দিমিত্রিয়স দিয়ামান্তাকস, মাদিহ তালাল, হেক্টর ইউস্তে, জিকসন সিংরা। আর তাদের প্রতিপক্ষে র‍্যেছেন  পেরেরা দিয়াজ, সুনীল ছেত্রীর মতো খেলোয়াড়রা।  

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের