ISL: ‘চ্যাম্পিয়ন হতে নামছি’, মাঠে নামার আগেই হুঙ্কার সুনীল ছেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক ফুটবল থেকে  আগেই অবসর নিয়েছেন সুনীল ছেত্রী। আর এবার তিনি খেলতে নামছেন  বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএলে। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রী। আর সেই ম্যাচের আগেই  একটি সাক্ষাৎকারে সুনীল জানিয়ে দিলেন, ‘গত পাঁচ বছরে জিততে পারিনি। তাই এবার চ্যাম্পিয়ন হতে নামছি। এই ক্লাবের সদস্য এবং অনুরাগীদের ট্রফি প্রাপ্য।‘

একথায়  এ বার ট্রফি ছাড়া কোনও কিছু দেখছেন না সুনীল। কারণ, আইএসএলে ২০১৮-১৯ সুনীলের নেতৃত্বে  চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু। আর এবার তাঁরই নেতৃত্বে খেলতে নামছে বেঙ্গালুরু। শনিবার নিজের ঘরেই প্রথম ম্যাচে মুখোমুখি হবে  ইস্টবেঙ্গল। তাই এই ম্যাচে কেমন খেলবে সুনীলের নেতৃত্বে বেঙ্গালুরু শিবির সেটাই এখন মূল দেখার বিষয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর ঘরোয়া ফুটবল এখনও চালিয়ে যাচ্ছেন সুনীল ছেত্রী।  শুধু তাই নয় অনেক নতুন মুখকে নিয়েই এবার তিনি বেঙ্গালুরু আইএসএলে তৈরি করেছেন । পরিসংখ্যান অনুসারে,  আইএসএলে এখনও অবধি প্রথম ম্যাচে মাত্র একবারই হেরেছে বেঙ্গালুরু এফসি। গত মরসুমে কেরালা ব্লাস্টার্সের কাছে ১-২ ব্যবধানে হার দিয়ে যাত্রা শুরু করেছিল বেঙ্গালুরু।  তাই চলতি মরশুমের  প্রথম এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন বেঙ্গালুরুর সমর্থকরা।

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের