আরজি করের ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপকে হেফাজতের আর্জি সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বর্তমানে তিনি রয়েছেন জেল হেফাজতে। রবিবার সন্দীপকে প্রেসিডেন্সি জেল থেকে বের করে  নিয়ে আসা হচ্ছে শিয়ালদহ আদালতে। জানা গিয়েছে, এদিন সন্দীপকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করতে পারে সিবিআই।

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। এরপর সামনে আসে ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর তখনই অধ্যক্ষের পদ থেকে সন্দীপকে সরানোর দাবি ওঠে। পড়ুয়াদের আন্দোলনের মুখে পড়ে তাঁকে  সরানো হয়।  এর পর আরজি কর হাসপাতালে দুর্নীতির মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি।  বর্তমানে রয়েছে প্রেসিডেন্সি জেলে।   এই আবহে শনিবার রাতে চিকিৎসককে ধর্ষণ- খুনের কাণ্ডের ঘটনায় সন্দীপকে  গ্রেফতার  করে সিবিআই। রবিবার তাঁকে তোলা হবে শিয়ালদহ আদালতে।

অন্যদিকে আরজি করে মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন টালা থানার তৎকালীন  ওসি অভিজিৎ মণ্ডল। অভিযোগ উঠেছে, তিনি এই অপরাধের তথ্য প্রমাণ লোপাট করেছেন এবং ধর্ষণ ও খুনের ঘটনায় দেরিতে এফআইআর রুজু করেছেন। এদিন টালা থানার ওসিকেও পেশ করা হবে শিয়ালদহ আদালতে ।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম