ঘাটাল মহকুমায় সমস্ত নদীর জলস্তর বৃদ্ধি ,খোলা হল বিশেষ কন্ট্রোল রুম

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা ও ঘাটাল: বঙ্গোপসাগরীয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে টানা বেশ কয়েকদিন বৃষ্টিপাত শুরু হয়েছে । আর বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকায়। চন্দ্রকোনা(Chandrakona) এক নম্বর ব্লকের যারা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভান্ডারিয়া এলাকায় গ্রামের রাস্তাঘাট জলমগ্ন হয়ে রয়েছে। ডুবেছে পানীয় জলের ট্যাপ ও কলসহ একাধিক জায়গা। হাটু সমান জল পেরিয়ে যাতায়াত করছে গ্রামের মানুষজন।

ওই এলাকায় বন্যার জল বেড়ে বাড়ির ভেতর জল ঢুকেছে বেশ কয়েকটি বাড়িতে। ভেঙে পড়েছে দুখিরাম মন্ডল নামে এক ব্যক্তির বাড়ি। মাথা গোজার শেষ সম্বল টুকু হারিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। কপালে দুশ্চিন্তার ভাঁজ তার পরিবারের সদস্যদের। ওই বাড়িতে থাকতেন দুখিরাম মন্ডল ও তার স্ত্রী ,ছেলে ও বৌমা। মাথা গোঁজার শেষ সম্বল টুকু হারিয়ে প্রশাসনের কাছে আবেদন আর্থিক সাহায্যের। এই গ্রামের পঞ্চায়েত সদস্য দুলাল লোহার জানান যে সমস্ত পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সাহায্য কথা জানান তিনি।একনাগাড়ে দুইদিনের বেশি সময় ধরে,লাগাতার বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল(Ghatal) মহকুমার নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে।

বহু এলাকাতে জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘাটালের শিলাবতী নদীর বাঁকাতে জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে। রূপনারায়ণ নদের রানিচক ও বন্দর এলাকাতে জলস্তর বিপদসীমার নিচে আছে বলে মহকুমা শাসক(SDO) সুমন বিশ্বাস জানিয়েছে। শিলাবতি নদীতে জলস্তর ক্রমশ বাড়ছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও মহকুমাশাসক জানান। তিনি জানিয়েছেন, প্রশাসন সতর্ক রয়েছে। পরিস্থিতির পরিবর্তন হলে ত্রাণ শিবির খোলা হবে। ঘাটাল মহকুমাতে কন্ট্রোল রুম (Controll Room)খোলা হয়েছে। সেই সঙ্গে ত্রাণ শিবিরে ত্রাণ সামগ্রী মজুদ করা হয়েছে।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং