Asian Champions Trophy: দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে ফাইনালে হরমনপ্রীতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: চ্যাম্পিয়নের মতোই খেলে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছল ভারত। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে দিলেন হরমনপ্রীত সিংহেরা। আগামিকাল খেতাব ধরে রাখার যুদ্ধে আয়োজক চিনের মুখোমুখি হচ্ছে ব্লু ব্রিগেড।

প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতের পুউষ হকি দল চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছে। গ্রুপ লিগে পাঁচ ম্যাচেই জয় পেয়েছেন হরমনপ্রীত সিংহরা। ফলে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই এদিন মাঠে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন।  শুরু থেকেই একের পর এক আক্রমন শানিয়ে প্রতিপক্ষ শিবিরকে ব্যতিব্যস্ত করে রাখেন আরাইজি‍ৎ সিংহ-হরমনপ্রীত সিংহরা। প্রথম কোয়ার্টারের শেষ দিকে ১৩ মিনিটের মাথায় সার্কেলে ঢুকে পাস দেন আরাইজিৎ সিংহ। গোলের সামনে দাঁড়িয়ে ছিলেন উত্তম সিংহ। গোল করতে ভুল করেননি তিনি। প্রথম কোয়ার্টারের শেষ লগ্নে পেনাল্টি কর্নার পায় কোরিয়া। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারেও চাপ বাড়াতে থাকে ভারত। বার বার দক্ষিণ কোরিয়ার সার্কেলে ঢুকে পড়ছিলেন অভিষেক, সুখজিৎ সিংহেরা। ১৯ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ২-০ করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় দু’দল।

দুই গোল খেয়ে আরও চাপে পড়ে যায় দক্ষিণ কোরিয়া। তৃতীয় কোয়ার্টারের শুরুতে ৩২ মিনিটের মাথায় সুমিতের কাছ থেকে লম্বা বল পান জারমানপ্রীত সিংহ। বল ধরে সার্কেলে ঢুকে জোরাল শটে গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন তিনি। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করেন ব্যবধান কমান দক্ষিণ কোরিয়ার ইয়াং জিহুন। তৃতীয় কোয়ার্টারের একেবারে শেষ মিনিটে আবার পেনাল্টি কর্নার পায় ভারত। আবার গোল করেন হরমনপ্রীত। এর পরে চতুর্থ কোয়ার্টারে অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি দক্ষিণ কোরিয়া।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের