কালীঘাটের বাড়িতেই কেন বৈঠক খোলসা করলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সোমবার সন্ধ্যায় শুরু হয়েছে আন্দোলনকারী চিকি‍ৎসক ও রাজ্য প্রশাসনের বৈঠক। গত শনিবারও জুনিয়র চিকি‍ৎসকদের কালীঘাটের বাড়িতে বৈঠকের জন্য ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর স্থান নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন আন্দোলনে মদত জুগিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে আসরে নামা জনগণদ্বারা প্রত্যাখিত সিপিএমের ‘বাক-সর্বস্ব’ নেতারা। এদিন বৈঠকে বসার আগে কালীঘাটের বাড়িতে জুনিয়র চিকি‍ৎসকদের আলোচনার আমন্ত্রণ জানানোর বিষয়টি খোলসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একটি বাংলা বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে মুখ্যমন্ত্রী বলেন, ‘এদিন বিশ্ব নবী দিবস উপলক্ষে রাজ্য সরকারের ছুটি।  সরকারি অফিস ছুটি থাকলে সেখানে কেউ থাকে না। যদিও এখন কেউ ছুটিতে নেই, ব‍ন‍্যার কাজে ব‍্যস্ত। আমার বাড়িতে আমি যখন থাকি, সেটা সরকারি অফিস হয়ে যায়। তাই আমি কালীঘাটের বাড়িতে বৈঠক ডেকেছি।’ আরজি কর কাণ্ড নিয়ে আন্দোলনকারী চিকি‍ৎসকদের সঙ্গে রাজ্য প্রশাসনের শীর্ষ মহলের বৈঠক আগে চার বার ভেস্তে গিয়েছিল। এদিন বৈঠকে সমাধান সূত্র বের হবে কিনা তা নিয়ে জানতে চাওয়া হলে মমতা বলেন, ‘মিটিংয়ে সমাধান সূত্র বের হবে বলে আমি আশাবাদী। সবসময়তো সবটা হয় না, তবে কিছুটাতো হয়। আমরাও চিন্তিত, আমিও চাই তিলোত্তমার বিচার হোক এবং সঙ্গে সঙ্গে ডাক্তাররাও সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুক। তাদের কথা শোনার জন‍্য আমি তৈরি।’

বৈঠকে বসার আগে আন্দোলনকারী চিকি‍ৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘লাগাতার বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।  আমি আন্দোলনকারী চিকি‍ৎসকদের কাছে অনুরোধ করব, মানুষের কথা ভেবে আসুন আমরা সবাই মিলে সমস‍্যাটার সমাধান করি। সমস‍্যার সমাধান করার জন‍্য চেষ্টা করা উচিত।’

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর