ফের বড় ধ্বস সিকিমের স্বেতীঝোড়ায়, বন্ধ যান চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি ,সিকিম ও ঘাটাল: পর্যটন মরসুম শুরু হতেই বিপত্তি, ধ্বসে বন্ধ সিকিমে যাবার পথ। প্রাকৃতিক দুর্যোগ না থাকলেও আচমকাই উত্তরবঙ্গের সেবক(Sevak) হয়ে সিকিমের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ১০ নম্বর জাতীয় সড়কের কান্দুং বন বস্তি সংলগ্ন শ্বেতীঝোরার রাস্তায় ব্যাপক ধ্বস(Collasped) নামায় ইতিমধ্যেই ওই পথ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পূর্ত দফতরের পক্ষ থেকে রাস্তার ক্ষয়ক্ষতি এবং পরিস্থিতি খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ জানানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে পর্যটকদের সিকিমে পৌঁছতে দুর্ভোগের সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে,বেশ কয়েকদিনের বৃষ্টি আর বাঁধ থেকে জল ছাড়ার ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঘাটাল মহকুমা জুড়ে। জলের তলায় রয়েছে ঘাটাল শহরের বেশ কিছু এলাকা। বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় বেরিয়ে আসতে হয়েছে অনেককেই।

বিভিন্ন এলাকায় নদী বাঁধগুলিতে ফাটল দেখা দিয়েছে। সেইমতো মঙ্গলবার ঘাটালের বিভিন্ন এলাকার নদী বাঁধগুলি পরিদর্শনে যান পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী এবং পুলিশ সুপার ধৃতিমান সরকার, সেচ কর্মদক্ষ আশীষ হুদাইত, এবং ঘাটালো দাসপুর থানার ওসি। ঘাটালের বিভিন্ন এলাকার বাঁধগুলি পরিদর্শন করেন তারা। প্রতাপপুর এর সুইচগেটে দিয়ে জল বেরিয়ে পড়ছিল। তা পরিদর্শন করার পরে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে নির্দেশ দিলেন তড়িঘড়ি যাতে এই সুইচগেট মেরামতি করা হয়।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং