Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিদির আশ্বাসেই এগিয়েছি, জয়ের পর বললেন কাজরী

রাজ্য রাজনীতিতে বন্দ্যোপাধ্যায় পরিবার থেকে হাজির আরও এক নেতৃত্ব। নাম কাজরী বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য রাজনীতিতে বন্দ্যোপাধ্যায় পরিবার থেকে হাজির আরও এক নেতৃত্ব। নাম কাজরী বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও গৃহবধূ। একাধিকবার রাজনৈতিক মঞ্চে দেখা গিয়েছে। এমনকি একুশের বিধানসভা নির্বাচনে কলকাতার বিভিন্ন মিছিলে পা মেলাতে দেখা গিয়েছে কাজরী বন্দ্যোপাধ্যায়কে। একুশের পুরসভা নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট দেওয়া হয় কাজরীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড ৭৩ নম্বরে বিক্ষুদ্ধ রতন মালাকারকে সরিয়ে প্রার্থী কাজরী। অভিষেকেই ছক্কা হাঁকিয়ে জয় পেলেন কাজরী। বন্দ্যোপাধ্যায় পরিবারে তৃতীয় মুখ কাজরী। ৭৩ নম্বর ওয়ার্ডে ৬,৪৯৩ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়।

ভোটে জিতে তৃণমূল প্রার্থী কাজরী জানিয়েছেন, ‘আজ বিকেল থেকেই কাজ করব। রাস্তায় নামব, বস্তি এলাকার উন্নয়ন করতে হবে। প্রচুর কাজ বাকি আছে। মমত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। আমি ওনার কাছেই ছিলাম সেখানেই খবর পাই জিতেছি।’ ৭৩ নম্বর ওয়ার্ড কার্যত হাতের তালুর মত চেনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেখানেই বিশ্বস্ত সৈনিক নিজের বাড়ির সদস্যাকেই প্রার্থী করে জয় ছিনিয়ে নিলেন তৃণমূল নেত্রী। এরই সঙ্গে রাজ্য রাজনীতিতে উঠে এল বন্দ্যোপাধ্যায় পরিবারের নতুন মুখ ও তৃতীয় কোনও নেতৃত্ব।

১৯৮৪ সালে মমতা প্রথম বার যাদবপুর থেকে লোকসভা ভোটে কংগ্রেসের প্রার্থী হন। সেই ভোটে সিপিএমের ‘ওজনদার’ প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাস্ত করে শুরু হয়েছিল তাঁর সংসদীয় রাজনীতির জীবন। তারপরেই ২০১৪ সালে রাজনীতিতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরও যাত্রা শুরু সাংসদ হিসেবেই। এবার ২০২১ কাউন্সিলর হিসেবে ২০২১ যাত্রা শুরু কাজরী বন্দ্যোপাধ্যায়ের।

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন