মেজর লিগ সকারে আটকে গেলেন মেসিরা!

Share:

নিজস্ব প্রতিনিধি : ফুটবলের দুনিয়ায় মেসির নাম শুনলে এক বাঘে গরুতে এক ঘাটে জল খায়। কিবা বাঙাল কিবা ঘটি। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ৬৮ হাজার দর্শক ছুঁইছুঁই। সঙ্গে হাতাতলি, বিগ ক্ল্যাপ যাকে বলে। সকলেই চাতক পাখির মত চেয়ে আছে মেসির খেলা দেখবে। শেষ পর্যন্ত মেসি মাঠে নামলেন এই জাদুকর। ৬১তম মিনিটে মাঠে নামলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে জাদুর ভেলকি তিনি দেখাতে পারেন নি।

দলের কোচ মেসিকে শুরুতে বিশ্রামে রেখে ৬১তম মিনিটে মাঠে নামান। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তাঁর দল। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।

বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) খেলা অনুষ্ঠিত হয় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে, যেখানে প্রায় ৬৮ হাজার দর্শক মেসির খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিক্ততার স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হল।

চোট কাটিয়ে মেসি আগের ম্যাচে ফিরেছিলেন এবং দুটি গোল করেছিলেন, তবে কোচ এক সপ্তাহে ৩টি ম্যাচ খেলানোর কারণে তাকে শুরুর একাদশে রাখেননি। তার বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেস এবং জর্দি আলবাকেও দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয়, তবে সের্হিও বুসকেতস চোটের কারণে খেলতে পারেননি। তাদেরকে ছাড়াই আটলান্টার মাঠে প্রথমার্ধে এগিয়ে ছিল মায়ামি।২৯তম মিনিট গোলটি করেন হন্ডুরাসের মিডফিল্ডার ডেভিড রুইজ। দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে জর্জিয়ান উইঙ্গার সাবা লবজানিডজের গোলে সমতায় ফেরে আটলান্টা। এর ঠিক তিন মিনিট পরেই লিওনার্দো কাম্পানার গোল আবার এগিয়ে দেয় মায়ামিকে।

এর পরপরেই সকলের ইচ্ছে পূর্ণ হয়। ময়দানে নামে মেসি। প্রতিপক্ষ দলের হলেও তুমুল উল্লাসে তাকে স্বাগত জানান আটলান্টার মাঠের দর্শকেরা। এরপর একটি শট আটলান্টার গোলকিপার ঠেকিয়ে দেন। লুইস সুয়ারেসও একটি সুযোগ পেয়েছিলেন, তবে আটলান্টার গোলকিপার সেই প্রচেষ্টাও আটকে দেন। ৮৪তম মিনিটে রুশ ফরোয়ার্ড আলেক্সি মিরানচুক আটলান্টার হয়ে সমতা ফেরান। এটি তার মেজর লিগ সকারে প্রথম গোল।

এদিকে ম্যাচের যোগ করা ৭ মিনিটেও আর কোনো দল গোল করতে পারেনি। টানা পাঁচ জয়ের পর এবার পয়েন্ট হারাতে হলো মায়ামিকে।

উল্লেখ্য, কোপা আমেরিকায় পাওয়া চোট কাটিয়ে গত শনিবারের ম্যাচ দিয়ে ময়দানে নামেন মেসি। সেদিন তিনি দুটি গোল করেছিলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে। আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) আবার নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মায়ামির খেলা রয়েছে। আপাতত সেই দিকে তাকিয়ে আছেন সকলেই।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক