লেবাননের হামলা সম্পর্কে আগে থেকেই জানত আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহার করা কয়েক হাজার পেজারে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। নজিরবিহীন এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে রয়েছে লেবাননবাসীরা। এর মধ্যেই বিস্ফোরক তথ্য উঠে এল। এই হামলার পেছনে রয়েছে ইজরায়েল। লেবাননে যে হামলা হতে চলেছে তা আগে থেকেই জানত আমেরিকা।

মার্কিন সংবামাধ্যম জানিয়েছে, ইজরায়েলি কর্মকর্তারা আমেরিকাকে আগেই জানিয়েছিল, তাঁরা মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) লেবাননে একটি অভিযান চালাতে চলেছেন। তবে লেবাননে ঠিক কী অভিযান চালানোর পরিকল্পনা ইজরায়েল,কীভাবে তা বাস্তবায়ন করবে এই নিয়ে কিছুই জানত না আমেরিকা। কেননা ইজরায়েলি কর্মকর্তারা লেবানন অভিযানের কথা বললেও আর বিস্তারিত কিছুই জানায় নি। তাই এই হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানে না বলে দাবি আমেরিকার। এমনকি ঘটনার দিন সকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে এই নিয়ে ফোনে কথা হয়েছিল বলে জানা গিয়েছে।

জানা গিয়েছিল, ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও দেশটির সামরিক বাহিনী যৌথভাবে লেবাননে এই অভিযান চালিয়েছে। এর পর থেকেই ক্ষোভে ফুঁসছে হিজবুল্লাহ। লেবানন সরকার এই হামলা’কে অপরাধী ইজরায়েলের আগ্রাসন বলে উল্লেখ করেছেন। শুধু তাই নয় এর প্রতিশোধ নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য,মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর)লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহার করা কয়েক হাজার পেজারে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। নজিরবিহীন এই বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহর সদস্যসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় তিন হাজার।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার