উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় Review Petition’র পথে SSC

উচ্চপ্রাথমিকে ১৪ হাজার পদে নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে SSC নতুন করে একটি Review Petition দাখিল করতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৪ সালের Upper Primary শূন্যপদ নিয়োগ নিয়ে গত ২৮ অগস্ট কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) বড়সড় জয়ের মুখ দেখেছিল রাজ্য সরকার। সেদিন রাজ্যের উচ্চপ্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্র দিয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে, ৪ সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরের ৪ সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে। চূড়ান্ত মেধা তালিকায় ১৪০৫ জনকে অন্তর্ভুক্ত করার নির্দেশও দিয়েছিল আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে(Supreme Court)। শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজীব ব্রহ্ম-সহ কয়েক জন চাকরিপ্রার্থী। সেই প্রেক্ষাপটে এবার জানা যাচ্ছে, School Service Commission বা SSC কলকাতা হাইকোর্টে নতুন করে একটি Review Petition দাখিল করতে পারে। আর সেটা দাখিল করা হবে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসেই।

আরও পড়ুন, লক্ষ্মীর ভাণ্ডারকে পিছনে ফেলে দিতে চলেছে কন্যাশ্রী, আবেদন জমা ও মঞ্জুর ৩ কোটিরও বেশি

জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ২৮ অগস্টের রায় নিয়ে আইনি মতামতের অপেক্ষায় বিলম্বিত হচ্ছে উচ্চ প্রাথমিকে ১৪ হাজারের বেশি প্রার্থীর নিয়োগ প্যানেল প্রকাশের কাজ। বিকাশ ভবন সূত্রে খবর, বুধবার এ ব্যাপারে শিক্ষা দফতরের শীর্ষকর্তাদের সঙ্গে SSC’র আধিকারিকদের একটি বৈঠক হয়। সেখানেই প্রাথমিক আলোচনায় ঠিক করা হয় যে, প্যানেল প্রকাশের আগে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে একটি Review Petition দাখিল করা হবে। কেননা, যে ১৪ হাজার ৫২ জনকে নিয়োগ করতে বলা হয়েছে, তাঁদের মধ্যে ৯৫ জনের শিক্ষাগত যোগ্যতা ও জাতিগত শংসাপত্র নিয়ে গুরুতর প্রশ্ন আছে। জাতিগত শংসাপত্র ছাড়াও কিছু প্রার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছেন বলে দাবি করলেও তা ঠিক নয় বলে বিকাশ ভবন সূত্রে খবর। এই ভুল সংশোধন করা হলে এরা প্যানেলের বাইরে চলে যাবেন। তাড়াহুড়ো করলে ২০১৬ সালের অন্যান্য নিয়োগ প্রক্রিয়ার মতো ভবিষ্যতে বিপাকে পড়তে হতে পারে বলে কমিশনের আশঙ্কা।   

আরও পড়ুন, সব জায়গায় নয় ‘জয় শ্রীরাম’ শ্লোগান, কড়া বার্তা ভাগবতের

যদিও কমিশনের তরফে প্যানেল প্রস্তুত এবং একদিনের মধ্যেই তা প্রকাশ করা সম্ভব বলে খবর। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষের দাবি, ‘ডিভিশন বেঞ্চে SSC যে হলফনামা দিয়েছিল, তাতেই ৯৫ জন চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও জাতিগত শংসাপত্রে গরমিল আছে বলে জানায়। আদালতের রায় অনুযায়ী এদের বাদ দিয়ে কমিশন চূড়ান্ত প্যানেল প্রকাশ করলে সমস্যা হওয়ার কথা নয়। কমিশন ও স্কুলশিক্ষা দফতর যদি ২৮ অগস্টের রায়ে সংশোধনী জরুরি বলে মনে করে, তা হলে তা নিয়ে তিন সপ্তাহ পরে আলোচনা কেন? আদালত তো চার সপ্তাহ বা ২৫ সেপ্টেম্বরের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে বলেছিল! সেই সময় শেষ হতে আর বেশি বাকি নেই। এখন Review Petition দাখিল করার সিদ্ধান্ত কেন? এতে তো আরও সময় লাগবে নিয়োগের ক্ষেত্রে।’ যদিও রাজ্যের শিক্ষা দফতরের আধিকারিকদের দাবি, উচ্চ প্রাথমিকে নিয়োগ-অর্ডারেই কিছু সমস্যা থেকে গিয়েছে। তা সংশোধনের জন্যই Review Petition দাখিল করার ভাবনাচিন্তা চলছে। তবে সেটা চূড়ান্ত নয়। Review Petition’র পরিবর্তে ডিভিশন বেঞ্চে ক্ল্যারিফিকেশন চাওয়াও হতে পারে।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর