ব্যবসায়ীর থেকে কোটি টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে বারাসতের কাউন্সিলর গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: সিআইডির হাতে গ্রেফতার বারাসত পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকার মুক্তিপণ নেওয়ার অভিযোগে।অপহরণ করে মোটা টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে গ্রেফতার বারাসত পুরসভার(Barasat Municipality) এক  কাউন্সিলার।বারাসত পুরসভার ২ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মিলন সর্দারকে(Milan Sardar) তার বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডি(CID)।

সোদপুর পানিহাটি এলাকায় ত্রিপুরার এক বড় ব‍্যবসায়ীকে অপহরণ করে তিন দফায় মোট ১১ কোটি টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারিরা।অপহরনের অভিযোগে বারাসত পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের অভিযুক্ত কাউন্সিলর মিলন সরদার কে ১৪ দিনের সিআইডি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে ব্যারাকপুর আদালত ৯ দিনের CID হেপাজত মঞ্জুর করেছে।

তদন্তে নেমে মিলনকে বারাসতের বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডি। ধৃত কাউন্সিলারকে ব‍্যারাকপুর আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃত তৃণমূল কাউন্সিলরকে হেফাজতে চাই সিআইডি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,বারাসতের ” কিডন্যাপার ” কাউন্সিলার সিআইডির হাতে গ্রেফতার হয়।আরজি কর (R G Kar)কাণ্ডের মাঝেও ধামাচাপা পড়ল না বারাসতের কাউন্সিলরের কুকীর্তির অভিযোগ । সূত্রের খবর অনুযায়ী,অতীতে ত্রিপুরার বাসিন্দা এবং বর্তমানে উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ীকে মোটা অঙ্কের মুক্তিপণের জন্য দু দফায় কিডন্যাপ করার অভিযোগে গ্রেফতার করা হল বারাসতের এক কাউন্সিলরকে। সূত্রের খবর,ব্যবসায়ী অপহরণের অভিযোগে গ্রেফতার কাউন্সিলর বারাসতের তৃণমূল নেতা মিলন সর্দার।

সিআইডি বৃহস্পতিবার বারাসত থেকে মিলন সর্দারকে গ্রেফতার করে। তাঁর বাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । অভিযোগ, খড়দা থানা এলাকার এক ব্যবসায়ীকে দু দফায় অপহরণ করে ৯ কোটি টাকা মুক্তিপণ হিসাবে নেওয়া হয়। সূত্রের খবর,যারা এই অপহরণকারী দলের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে অভিযুক্ত তার অন্যতম মাথা বারাসতের কাউন্সিলর মিলন সর্দার ।অভিযোগ, ব্যবসায়ীকে কাউন্সিলারের ব্লু প্রিন্ট অনুযায়ী অপহরণ করে বারাসতে আটকে রাখা হয়েছিল। প্রথম দফায় ৬ কোটি এবং পরের দফায় ৩ কোটি টাকা মুক্তিপণ হিসাবে নেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের