দ্বিতীয় দিনের শেষে ৩০৮ রানে এগিয়ে রোহিতরা, হাতে ৭ উইকেট

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দিনের শেষে অনেকটাই স্বস্তিতে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ২২৭ রানে এগিয়ে ছিলেন রোহিত শর্মারা। শুক্রবার দিনের শেষে তিন উইকেট হারিয়ে ৮১ রান তুলেছেন। ক্রিজে রয়েছেন শুভমন গিল (৩৩) ও ঋষভ পন্থ (১২)।

 

গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ৬ উইকেটে ৩৩৯। যদিও এদিন ব্যাট করতে নেমে বেশিদূর এগোতে পারেনি গৌতম গম্ভীরের শিষ্যরা। শেষ চার উইকেট মাত্র ৩৭ রানে খোয়ায় টিম ইন্ডিয়া। ফলে ৩৭৬ রানেই শেষ হয়ে যায় রোহিত শর্মাদের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে যশপ্রীত বুমরার আগুনে বোলিংয়ের মুখে পড়েন টাইগাররা। তাতে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলো অনের লজ্জা এড়াতে পারেননি নাজমুল হোসেন শান্তরা।

যদিও টাইগারদের ফলো অন করাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। বরং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সতর্ক হয়ে খেলতে শুরু করেন ভারতের দুই ওপেনার। কিন্তু তাসকিনের হঠাৎ উঠে আসা বলে শুরুতেই আউট হন রোহিত (৫)। অন্য ওপেনার যশস্বী জয়সওয়ালও (১০) রান পেলেন না। ২৮ রানে ২ উইকেট হারানোর পর ভারতের হাল ধরেন শুভমন গিল। পিচের এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেন তিনি। প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন বিরাট কোহলি। ১৭ রান করে মেহদির বলে ফিরলেন সাজঘরে। যদিও তাঁর আউট ঘিরে বিতর্ক মেহদির বল কোহলির ব্যাট ছুঁয়ে প্যাডে লাগে। বাংলাদেশের আউটের আবেদনে সাড়া দেন আম্পায়ার রিচার্ড কেটলবোরো। কিন্তু কোহলি বুঝতেই পারেননি বল তাঁর ব্যাটে সামান্য লেগেছে। তিনি শুভমনের সঙ্গে আলোচনা করলেও রিভিউ নেননি। পরে রিপ্লেতে বোঝা যায়, কোহলি আউট ছিলেন না। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় অপরাজিত শুভমন (৩৩) এবং ঋষভ পন্থ (১২)। বাংলাদেশের নাহিদ রানা, মেহদি হাসান ও তাসকিন আহমেদ একটি করে উইকেট নিয়েছেন।

 

 

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

অ্যাকশন-কমেডিতে বাজিমাত করার পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

মহিলাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ

৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দিল পড়শি ধর্ষক

দ্বিতীয় ময়নাতদন্তের পর ত্বিশা শর্মার মরদেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

শুভেন্দুর কথা রাখল ফলতা, লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু

নকল নথি বানিয়ে ভারতে বসবাস, হাওড়ায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি

সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান