পিতৃপক্ষে এই ৪ কাজে তুষ্ট হবে পূর্বপুরুষরা ! দূর হবে সংকট

Share:

নিজস্ব প্রতিনিধি : চলছে পিতৃপক্ষ। মনে করা হয় এইসময় প্রয়াত পূর্বপুরুষরা জীবিত উত্তর পুরুষদের হাত থেকে জল নিতে মর্ত্যে নেমে আসেন। উত্তর পুরুষের আচরণে যদি তুষ্ট হয় পূর্বপুরুষেরা তবে আশির্বাদ করে থাকেন। তাঁদের আশির্বাদে জীবন থেকে সব দোষ ত্রুটি কেটে যায় বলে মনে করা হয়। এরপরই শুরু হবে দেবীপক্ষ। প্রতি বছর ভাদ্র পূর্ণিমা তিথি থেকে শুরু হয় পিতৃপক্ষ, যা চলে আশ্বিন মাসের অমাবস্যা বা সর্বপিতৃ অমাবস্যা অর্থাৎ মহালয়া পর্যন্ত। এই ১৫ দিন পিতৃপক্ষ নামে পরিচিত। তবে পিতৃপুরুষরা রুষ্ট হলে কোষ্ঠীতে পিতৃদোষ তৈরি হয়। পিতৃদোষের অশুভ প্রভাবে জীবনে নানা বাধা, সমস্যা। জেনে নিন এইসময় কী করলে পূর্বপূরুষের আশির্বাদ পাবেন।

এই নিয়ে বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, এই ১৫ দিন রোজ বাড়ির পাঁচ জায়গায় একটি করে প্রদীপ জ্বালান। এর ফলে যেমন পিতৃপুরুষরা তুষ্ট হবেন, তেমনই আপনার প্রতি প্রসন্ন হবেন মা লক্ষ্মীও।

মূল দরজায় প্রদীপ : এইসময় বাড়ির মূল দরজার সামনে রোজ একটি করে প্রদীপ জ্বালান।ফলে সন্ধেবেলা প্রদীপ জ্বালালে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয় এবং পিতৃপুরুষরা তুষ্ট হয়।এছাড়াও বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের মতে,সন্ধেবেলা মূল দরজায় প্রদীপ জ্বালালে সেই গৃহে প্রবেশ করেন মা লক্ষ্মী।ফলে দূর করেন অভাব অনটন।

পূর্বপুরুষদের ছবি :  পিতৃপক্ষে রোজ নিয়ম করে পিতৃপুরুষদের ছবির নীচে প্রদীপ জ্বালান। এর ফলে তাঁদের আশীর্বাদে পাওয়া যায়। ফলে সংসার সুখে শান্তিতে ভরে ওঠে।

উত্তর-পূর্ব দিক :  আপনি কি জানেন, পিতৃপক্ষে চলাকালীন বাড়ির উত্তর-পূর্ব দিকে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এর ফলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ করা সম্ভব হয়। এছাড়া রান্নাঘরেও একটি প্রদীপ জ্বালান। পিতৃপক্ষের ১৫ দিন এই কাজ করলে জীবন থেকে সব বাধা কেটে যায়।

দক্ষিণ দিক : এইসময়(পিতৃপক্ষ চলাকালীন) রোজ সন্ধেবেলা বাড়ির দক্ষিণ দিকে একটি করে প্রদীপ জ্বালান। বলা হয় দক্ষিণ দিক হল যমরাজের দিক। এইদিকে প্রদীপ জ্বালালে পিতৃপুরুষরা আলো পায়। তাঁদের পথে আলো পড়ে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক