জেলায় নারীদের নিরাপত্তায় রাস্তায় নামল ‘পিঙ্ক পুলিশ ফোর্স’

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও পূর্ব বর্ধমান: সামনেই পুজোর মরসুম। কোনওভাবেই নারী নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। সেদিকে বিশেষ নজর প্রশাসনের ।অপরাধ দমন করতে শনিবার থেকে বারাসত ও পূর্ব বর্ধমান জেলায় চালু হল ‘পিঙ্ক পুলিশ ফোর্স’। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা জুড়ে এর আগেও একাধিক পদক্ষেপ নিয়েছে বারাসত জেলা পুলিশ। বারাসত পুলিশ জেলার অন্তর্গত সমস্ত এলাকায় ইভটিজিং এর অপরাধ দমন এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার থেকে শুরু হল পিঙ্ক পুলিশ ফোর্স মুভমেন্ট(Pink Police Force Movement) ।

মহিলা পুলিশ কর্মীদের দ্বারা এই পিঙ্ক পুলিশ ফোর্স পরিচালনা করা হবে এমনটাই জানিয়েছেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার। শনিবার দুপুর ১২ঃ৩০ নাগাদ এই পিঙ্ক পুলিশ ফোর্স এর শুভ উদ্বোধন করেন বারাসত পুলিস (Barasat Police)জেলার পুলিশ সুপার ।সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার,SDPO। এছাড়াও উপস্থিত ছিলেন বারাসত পুলিশ জেলার একাধিক পুলিশ আধিকারিক। অন্যদিকে,পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে পিঙ্ক পুলিশ মুভমেন্ট। পুজোর সময় নারীদের জন্য বিশেষ নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা পুলিশের তরফে বিশেষ মোবাইল পেট্রলিং ভ্যান চালু করা হল।

যার নাম হলো“পিঙ্ক মোবাইল”(Pink Mobile)। গোলাপি রঙে সাজানো এই ” পিঙ্ক মোবাইল” এবারের পূজোয় শহর সহ বিভিন্ন এলাকায় টহল দেবে। পিঙ্ক ভ্যানে থাকবেন একজন মহিলা পুলিশ অফিসার সহ কয়েকজন মহিলা পুলিশ কনস্টেবল। মূলত এই পিঙ্ক মোবাইল মহিলাদের সুরক্ষিত রাখতে বিভিন্ন এলাকায় পৌঁছে যাবে। ইতিমধ্যে জেলার মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ মহিলা বাইক বাহিনী রয়েছে। অতিরিক্ত ভাবে এই ভ্যান হাতে আসায় মহিলা নিরাপত্তায় আরো একধাপ এগিয়ে গেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ বলে জানান মহিলা থানার ভারপ্রাপ্ত আইসি(IC) কবিতা দাস ও মহিলা থানার আইসি পায়েল সরকার।শনিবার এই সুসজ্জিত “পিঙ্ক মোবাইল” ভ্যানের উদ্বোধন করা হল বর্ধমান মহিলা থানার সামনে থেকে। এখন থেকে সাইকেল, স্কুটি ও মোবাইল পিঙ্ক ভ্যানে দক্ষ মহিলা পুলিশ ফোর্স ঘুরে বেড়াবে জেলা থেকে শহরের অলি গলিতে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের