ধর্ষণের অভিযোগ গ্রেফতার বাগডোগরা থানার ASI, চাঞ্চল্য পুলিশ মহলে

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও হাসনাবাদ : মাটিগাড়া থানায় এক মহিলার লিখিত অভিযোগের প্রায় দু মাস পর গ্রেফতার হলেন বাগডোগরা ট্রাফিক গার্ডের এএসআই অমর বীর । জানা গিয়েছে, এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস ধর্ষণ এমনকি পুলিশের হুমকি দিতেন অভিযুক্ত এএসআই(ASI) । এরপর ওই মহিলা মাটিগাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন দু’মাস আগে । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত বাগডোগরা ট্রাফিক গার্ডের(Bagdogra Traffic Guard) এএসআই অমর বীরকে শুক্রবার গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ।

শনিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে(Siliguri Court) পেশ করা হয়। ধৃতকে রিমান্ডে এনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নামবে মাটিগাড়া থানার পুলিশ। অপরদিকে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত । ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনা জেলা।হাসনাবাদে(Hasnabad) ৮ বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বসিরহাটের হাসনাবাদ থানার টাকি পৌরসভার ১১নং ওয়ার্ডের স্টেশন পাড়ার ঘটনা। ১৭ সেপ্টেম্বর এক নাবালিকাকে শ্লীলতাহানি করে প্রতিবেশী বছর ২৫ – এর এক যুবক। ঘটনার কথা ওই নাবালিকা ভয়ে কাউকে জানায়নি।

ভয়ে ভয়ে থেকে অসুস্থ হয়ে যাওয়ার পর পরিবারের লোকেরা ওই নাবালিকার কাছে ঘটনার কথা জানতে চাইলে ওই নাবালিকা ঘটনার কথা খুলে বলে। তারপর ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে শুক্রবার হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ জানান ঐ নাবালিকার বাবা। অভিযোগ জানানোর পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকাকে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর গোপন জবানবন্দীর জন্য শনিবার বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি পলাতক প্রতিবেশী ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে হাসনাবাদ থানার(Hasnabad P.S.) পুলিশ।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং