সাগরে মিলল নতুন প্রজাতির ‘বদমেজাজি’ মাছ !

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  মাছ ও নাকি বদমেজাজি হয় শুনেছেন কখনো ? মাছেদেরও মন খারাপ, রাগ বলে কিছু হয়। অবাক হওয়ার কিছু নেই। সাগরে এক নতুন ধরনের মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা একে ‘বদমেজাজি চেহারার’ মাছ বলে উল্লেখ করেছেন। তাই এই মাছের নামকরণ করা হয়েছে গ্রাম্পি ডোয়ার্ফগোবি। নতুন পাওয়া এই মাছের প্রজাতির বৈজ্ঞানিক নাম সুয়েভিওতা এথন। এই মাছের সন্ধান মিলেছে লোহিত সাগরের প্রবালপ্রাচীরের মধ্যে। এই মাছ নিয়ে গবেষণাও শুরু করে দিয়েছে বিজ্ঞানীরা। চলছে পরিক্ষা নিরীক্ষা। 

এই মাছগুলোর আস্তানা হল লোহিত সাগরের প্রবালপ্রাচীরের ছোট ছোট গর্ত ও ফাটলের ভেতরে। সেখানেই থাকতে পছন্দ করে এরা। বেশ কিছুদিন আগে গবেষকেরা জানিয়েছিলেন, মাছটির মুখের গঠন এমন, যেন দেখে মনে হয় এটি রেগে আছে ও খুশি নয়, অসন্তুষ্ট যাকে বলে।

তাই মাছটির নাম দেওয়া হয়েছে গ্রাম্পি ডোয়ার্ফগোবি। চেহারার রাগী ধরনের কারণে ‘গ্রাম্পি’ নামটি এসেছে। ‘ডোয়ার্ফ’ (বামন)বলা হচ্ছে এর ছোট আকারের কারণে। মাছটি লম্বায় দুই সেন্টিমিটারের কম। আর ‘গোবি’ নামটি আসার কারণ, মাছটি গোবিডি পরিবারের অন্তর্ভুক্ত। গোবিডি পরিবারে দুই হাজার প্রজাতির মতো সদস্য আছে। তাই ভেবেচিন্তে বিজ্ঞানিরা এর নাম দিয়েছে। তবে এটি অন্যান্য মাছেদের মত নয়। এটি উগ্র বা রাগী ধরনের।

নতুন আবিষ্কৃত মাছটি সম্পর্কে গবেষণা করছেন সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। মাছটি আবিষ্কৃত হওয়ার পর গবেষকেরা জানিয়েছেন, এটি অপেক্ষাকৃত বিরল প্রজাতির মাছ। সম্ভবত এই কারণেই এটি এত দিন লুকিয়ে ছিল। এটি আবিষ্কার করা যায় নি এর আগে।

তবে নতুন আবিষ্কৃত মাছটির নামকরণ করেছেন গবেষক লুসিয়া পোম্বো আয়োরা। তিনি জানিয়েছেন, ‘আমি এটিকে তার নিজের ক্ষুদ্রজগতে এক ভয়ংকর শিকারি হিসেবে কল্পনা করি। আকারে ছোট হলেও এর রাগী মনোভব ও বড় দাঁত রয়েছে। এটি অন্য মাছের তুলনায় আলাদা।’

প্রথম সৌদি আরবের প্রবালপ্রাচীর এলাকা ফারাসান ব্যাংকসে নতুন প্রজাতির মাছটি আবিষ্কৃত হয়েছিল। পরে লোহিত সাগরে থুয়াল উপকূলীয় এলাকার কাছে আরও কিছু নমুনা পাওয়া যায়। প্রবালপ্রাচীরের মাছের বৈচিত্র্য নিয়ে কাজ করতে গিয়ে গবেষক ভিক্টর নুনেস প্রথম গ্রাম্পি ডোয়ার্ফগোবির অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন।

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর