ফের সিজিও কমপ্লেক্সে বিরূপাক্ষ, অভীক ও সৌরভকে তলব সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি ,বিধাননগর: শনিবারের পর ফের রবিবার আরজি করে তরুণী পড়ুয়া চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় বিরূপাক্ষ বিশ্বাস(বর্ধমান মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রাক্তন রেসিডেন্ট সিনিয়র চিকিৎসক বর্তমানে সাসপেন্ড), অভীক দে (এস এস কে এম হাসপাতালের জুনিয়র চিকিৎসক), ও সৌরভ পাল( আর জি করের পিজিটি এর ছাত্র) কে তলব করে সিবিআই। এছাড়াও টালা থানার সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাসকেও তলব করেছে সিবিআই। নির্ধারিত সময় মতো রবিবার বিরূপাক্ষ বিশ্বাস এসে হাজির হন সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে। টালা থানার সাব ইন্সপেক্টর ও আসেন সিবিআই দপ্তরে।

সৌরভ পাল ও নির্ধারিত সময়ের কিছু পরে এসে উপস্থিত হন সেখানে। সিবিআই সূত্রে খবর, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে(R G Kar Hospital) ক্রাইম সিনে ঘটনার দিন সেমিনার হলে কি করছিলেন ওই চিকিৎসকরা। কার ফোন পেয়ে সেখানে গিয়েছিলেন সেই সমস্ত নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। শুধু তাই নয় তাদের মোবাইল ফোন থেকে পাওয়া তথ্য অনুযায়ী তাদের জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। এর পাশাপাশি ইডি দপ্তরের পক্ষ থেকে শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়কে ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। আরজি কর  ইতিমধ্যে হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে সিবিআই এর হাতে। ইতিমধ্যে তিনি রয়েছেন সিবিআই হেফাজতে।

একই সঙ্গে গ্রেফতার হয়েছেন টালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল। এরপর রবিবার টালা থানার এএসআইকে ডাকা হল। গত ৯ বছর আর্জি করে মহিলা পড়ুয়া চিকিৎসকের ঢেউ উদ্ধারের পদ পুলিশের ভূমিকা কি ছিল পরপর ঘটনা কিভাবে এগিয়েছিল সেসব বিষয়ে এএসআইকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। টালা পার্ক থানার পুলিশ অফিসার চিন্ময় বিশ্বাসকে একটানা জেরা করছে সিবিআই।শনিবার এই ঘটনায় বিরূপাক্ষ এবং অভিককে গভীর রাত পর্যন্ত সিজিওতে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। রাত দেড়টার পর সিজিও থেকে বেরিয়ে যান বিরূপাক্ষ ও অভীক। বিরূপাক্ষকে প্রথমে কাকদ্বীপে বদলি করা হয়েছিল এই ঘটনা পরপরই তাকে সাসপেন্ড করে রাজ্যের স্বাস্থ্য দফতর।

আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল কারণ তরুণী পড়ুয়া চিকিৎসকের দেহ উদ্ধারের পর এফ আই আর দায়ের হয়েছিল রাত বারোটায়। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী। আরজি কর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন ।তদন্তের একটি রিপোর্ট ইতিমধ্যে শীর্ষ আদালতে জমা দিয়েছে সিবিআই(CBI)। যা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের