CFL 2024: সুপার সিক্সের ম্যাচে গোলের ঝড় ডায়মন্ড হারবারের, চিন্তায় ইষ্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে দুর্দান্ত খেলে জয় ডায়মন্ড হারবার এফসির। রবিবার কাস্টমসকে ৪-০ গোলে হারিয়ে ইষ্টবেঙ্গলের চাপ বাড়াল  ডায়মন্ড হারবার। কলকাতা লিগে একটি ম্যাচেও হারিয়েনি জবি জাস্টিনের দল। অন্যদিকে লাল- হলুদ বাহিনীর অপরাজেয় প্রতিটি ম্যাচ। কিন্তু সুপার সিক্সে এসেও ট্রফি জিততে এখন চার পয়েন্ট লাগবে ইষ্টবেঙ্গলের।

রবিবার ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমাণত্মক ছিল  ডায়মন্ড হারবার এফসি। প্রথমার্ধে রাহুল পাসওয়ান গোল করে এগিয়ে দেয় দলকে। এরপর দ্বিতীয় পর্ব শুরু হতেই একের পর গোল করে ঝড় তোলে ডায়মন্ড হারবার। ৯০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন  জবি জাস্টিন, ৯৪ মিনিটে গিরিক খোসলা এবং ৯৫ মিনিটে  নরহরি শ্রেষ্ঠা। আর এই পর পর গোল করে ম্যাচ জেতে জবি জাস্টিনের দল।

উল্লেখ্য, এদিনের কলকাতা লিগের ম্যাচের দিকে তাকিয়ে ছিল ইষ্টবেঙ্গল টিম। কারণ, আগের ম্যাচে মহামেডানের বিরুদ্ধে ম্যাচ  ড্র  হওয়ায় কোন পয়েন্ট করতে পারেনি লাল- হলুদ বাহিনী। তাই এদিনের ম্যাচে ডায়মন্ডহারবার জেতায় চাপ বাড়ছে ইষ্টবেঙ্গলের। বর্তমানে দুই দলকেই খেলতে হবে ২ ম্যাচ। বলা বাহুল্য, এখন ৪৫ পয়েন্টে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। তাই কলকাতা লিগের ম্যাচ জিততে ইষ্টবেঙ্গলের লাগবে কমপক্ষে চার পয়েন্ট।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের