বিয়ের প্রস্তাব দিয়ে সম্পর্ক গড়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিবাহিত যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: বিয়ের প্রস্তাব দিয়ে সম্পর্ক গড়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক বিবাহিত যুবক।সম্প্রতি ভক্তিনগর থানায়(Bhaktinagar P.S.) এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জমা পড়ে। অভিযোগে এক মহিলা জানিয়েছেন, বিয়ের প্রস্তাব দিয়ে এক ব্যক্তি তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে। এরপর তিনি জানতে পারেন, ওই ব্যক্তি বিবাহিত। তারপর এব্যাপারে জিজ্ঞাসা করা হলে একটি বাড়িতে ডেকে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা। এমনকি মদের বোতল(Wine Bottle) দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও দাবি করেন ওই মহিলার।

এরপর রবিবার রাতে অভিযুক্ত সুব্রত দে-কে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ। সোমবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে(Jalpaiguri Court) পেশ করে পুলিশ।ওই মহিলা তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, গত বছর জুন মাসে ওই ব্যক্তি তাঁকে বিয়ের প্রস্তাব দেয়। এরপর থেকেই ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক বাড়তে থাকে। সম্প্রতি মহিলা জানতে পারেন, সুব্রত বিবাহিত।

ওই মহিলার অভিযোগ, ‘বিষয়টা আমি পরিষ্কারভাবে জানতে চাইলে সুব্রত আমায় ফাড়াবাড়ির একটি বাড়িতে ডাকে। সেখানে গেলে আমায় বলপূর্বক ধর্ষণ করে। মদের বোতল দিয়ে আমার মাথা ফাটিয়ে দেয়। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। পরের দিন আমি বাড়িতে ফিরে আসি।’ গত ১৯ তারিখ তিনি ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং