কেন্দ্র ও তারএজেন্সি মিথ্যা অভিযোগে অনুব্রত মণ্ডলকে আটকে রেখেছিল: স্নেহাশীষ চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডল দীর্ঘদিন তিহার জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে উনি বীরভূমে ফিরে আসছেন।এটা আমাদের কাছে অবশ্যই যথেষ্ট আনন্দের খবর।অনুব্রত মণ্ডলকে বিভিন্ন অভিযোগে অন্যায় ভাবে সিবিআই আটকে রেখেছিল। যে কারণের ওপর নির্ভর করে তাকে আটকে রাখা হয়েছিল তার যথেষ্ট প্রমাণ মহামান্য আদালতের কাছে সিবিআই(CBI) পেশ করতে ব্যর্থ হয়েছে। তাই আবার এটা প্রমাণিত হলো যে,কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং তার এজেন্সি মিথ্যা অভিযোগের ভিত্তিতে অনুব্রত মণ্ডল সহ একাধিক আমাদের দলীয় নেতা কর্মীকে আটকে রেখেছে। সোমবার রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী(Transport Minister Snehashis Chakraborty) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন।

আরজি কর ঘটনায় মৃত মহিলা ডাক্তারের ময়না তদন্ত যিনি করেছিলেন,তাকে সিবিআই এর আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান। সেদিনই সিবিআই দপ্তর থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছিলেন,ঐ দিন ময়না তদন্তের জন্য ওসির সই করা কাগজ থাকলেও ডিসির সই করা কাগজ ছিল না। শুধু তাই নয়, সেদিন দ্রুত ময়নাতদন্ত এর প্রক্রিয়া সেরে ফেলার জন্য তাকে হুমকির মধ্যেও পড়তে হয়েছিল।

এ বিষয়ে এদিন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন, একটি ঘটনা ঘটেছে যার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সিবিআই বিষয়টি তদন্ত করছে। জিজ্ঞাসাবাদের জন্য যে বা যাদেরকে সিবিআই ডেকে পাঠাচ্ছে তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। তাদের সামনে দেওয়া বয়ানের ভিত্তিতেই রিপোর্ট তৈরি করে সিবি আই – এর কর্তারা আদালতে তা পেশ করছেন। এটি সম্পূর্ণ গোপন ভাবে করা হয়।তাই জিজ্ঞাসাবাদের স্থল থেকে কেউ বেরিয়ে এসে মিডিয়ার সামনে কে কি বলল তার কোন সারবর্তা নেই। তার কোন গুরুত্ব নেই। যেটি নথি আকারে আদালতের কাছে তুলে ধরা হবে সেটির ভিত্তিতেই বিচার প্রক্রিয়া চলবে। আরজি কর কাণ্ডের জেরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই।

এ প্রসঙ্গে রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, যে কোন ঘটনা ঘটলে তার তদন্ত প্রক্রিয়ার স্বার্থে যে কাউকে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। তার অর্থ কখনো এটা নয়, যে সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়ে গেলেন। তাই যদি হতো তাহলে প্রায় দেড় বছর পরে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের সময় মহামান্য আদালতের মন্তব্য ছিল,যে অভিযোগের ভিত্তিতে অনুব্রত মণ্ডলকে জেলে আটকে রাখা হয়েছিল সেই অভিযোগের সমর্থনে যথেষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে সিবিআই আধিকারিকরা। এক্ষেত্রেও জিজ্ঞাসাবাদ করার অর্থ তাকে দোষী সাব্যস্ত করা নয়,স্পষ্ট জানান স্নেহাশীষ চক্রবর্তী।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের