সর্বনাশ, দেশে থাবা বসাল মাঙ্কিপক্সের প্রাণঘাতী Clade 1b strain

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আশঙ্কাই সত্যি হল। দেশে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে মাঙ্কিপক্সের প্রাণঘাতী ধরন Clade 1b। প্রাণগাতী ভাইরাস যার শরীরে শনাক্ত হয়েছে সেই আক্রান্ত যুবক কেরলের মাল্লাপুরমের বাসিন্দা। সম্প্রতি আক্রান্ত ব্যাক্তি সংযুক্ত আরব আমিরশাহি থেকে দেশে ফিরে এসেছিলেন। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্যের নিয়ামক সংস্থা ‘হু’-র তরফ থেকে মাঙ্কিপক্সের ক্লেড ওয়ানবি স্ট্রেইনকে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করা হয়েছিল।

২০২২ সালের জানুয়ারি থেকে বিশ্বের ১২০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। গত আড়াই বছরে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ২২০ জন প্রাণ হারিয়েছেন। সপ্তাহ তিনেক আগে আফ্রিকার ১২টি দেশে মাঙ্কিপক্সের ক্লেড ওয়ানবি ধরন শনাক্ত হয়। তার পরেই জনস্বাস্থ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাধারণ মানুষকে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়, মাঙ্কিপক্সের ক্লেড ওয়ান বি প্রজাতি অতি সংক্রামক। আক্রান্তের সংস্পর্শে আসলে দ্রুতই সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে।

ভারতে ইদানিং সময়ে প্রথমবার মাঙ্কিপক্স শনাক্ত হয়েছিল হরিয়ানার হিসারের বাসিন্দা ২৬ বছরের এক যুবকের শরীরে। যদিও তাঁর শরীরে মাঙ্কিপক্সের ক্লেড বি প্রজাতির ভাইরাস শনাক্ত হয়েছিল। সেই শনাক্তের পরেই নড়েচড়ে বসেছিল স্বাস্থ্য মন্ত্রক। বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দফতরকে পরিস্থিতির উপরে নজর রাখার নির্দেশ দিয়েছিল। তবে সাধারণ মানুষের অযথা আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি বলেও জানানো হয়েছিল। তার মধ্যেই গত সপ্তাহের মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ সাংবাদিকদের জানিয়েছিলেন, মাল্লাপুরমের বাসিন্দা ৩৮ বছরের এক যুবক সম্প্রতি দুবাই থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ ধরা পড়ে। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওই যুবককে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। নিভৃতবাসে রাখার পাশাপাশি যুবকের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় কোঝিকোড় মেডিকেল কলেজে। বুধবার নমুনার রিপোর্টে জানানো হয়, হাসপাতালে ভর্তি যুবকের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। হাসপাতালে চিকি‍ৎসাধীন ওই যুবক স্থিতিশীল হলেও সুস্থ না হয়ে ওঠায় ফের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আর তাতেই মাঙ্কিপক্সের ক্লেড ওয়ানবি প্রজাতিতে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়।

 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে