সোনার হার চুরির অভিযোগে মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনি, পটাশপুরের ঘটনায় শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি পটাশপুর: মহিলাকে বিবস্ত্র করে বস্তায় ভরে গণপিটুনির ভয়াবহ নালিশ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর(Pataspur) থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহিলাকে তমলুকে নার্সিং হোমে ভর্তি করা হয়েছে।গ্রামে সালিশি সভা বসিয়ে সোনার হার চুরিতে দোষী ঠাওড়ানো হয়েছিল এক মহিলাকে। অভিযোগ তারপরে স্থানীয় পঞ্চায়েতের উপস্থিতিতে গণপিটুনির ফরমান জারি হয়। স্থানীয় পঞ্চায়েত নাকি বলে, আরজি কর কান্ডে কিছু করতে পারেননি, এক্ষেত্রে ও কিছু করতে পারবে না, তাই পুলিশ আসার আগে যা করার করুন।

কয়েকশো লোকের সামনেই ওই মহিলাকে বিবস্ত্র(Nacket) করে বস্তায় ভরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গত রবিবার দুপুর নাগাদ আক্রান্ত মহিলা পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তার বাড়িতেই ছিলেন। যে বাড়িতে সোনার হার চুরি হয়েছে সেই বাড়িতে আক্রান্ত মহিলার মেয়ে টিউশন পড়তে যায়। রবিবার হওয়ার কারণে সেইদিন তার মেয়ের টিউশন পড়তে যায়নি বলেই জানিয়েছেন আক্রান্ত মহিলা। বিকেল নাগাদ গ্রামবাসীরা অভিযোগ করে আক্রান্ত মহিলা সোনার হার চুরি করে এনে রেখেছেন।

জিজ্ঞাসা করা হয় তিনি কোথায় হার রেখেছেন, অস্বীকার করলে গণপিটুনির নিধন দেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত(Local Panchayet)। তারপরেই প্রথমে মহিলারা এবং তারপরে পুরুষরা রীতিমতো বিবস্ত্র করে গণপিটুনি দেয় বলে অভিযোগ আক্রান্তের। আক্রান্ত মহিলা এ অভিযোগ করেছেন সিভিক ভলেন্টিয়ার -এর নেতৃত্ব তাকে মারধর করা হয়েছিল। তবে এখন অব্দি কোন অভিযোগ দায়ের হয়নি। প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হয় তমলুকের(Tamluk) পিয়ারলেস নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের