প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হলেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম। বুধবার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘ দিন ধরেই ক্যানসারে ভুগছিলেন হাজী নুরুল ইসলাম। চলতি বছর লোকসভা নির্বাচনের সময় তিনি বেশ অসুস্থ ছিলেন। কিন্তু সেই অসুস্থ শরীর নিয়েই নির্বাচনে লড়ে জয়ী হন। তবে নির্বাচনে জিতলেও ক্যানসারে কাছে হার মানতে হল হাজী নুরুল ইসলামকে।

পরিবারের তরফে জানান হয়েছে, এদিন দুপুরেই নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাজী নুরুল ইসলামের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। দলীয় সূত্রে খবর, গত ছ’মাস ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ।  মাঝে কয়েকবার দিল্লির অ্যাপোলো হাসপাতাল এবং মুম্বইয়ের এম্‌সে ভর্তি ছিলেন নুরুল। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না।

উল্লেখ্য, প্রথমবার ২০০৯ সালে বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে জিতেছিলেন নুরুল। ২০১৪ সালে জঙ্গিপুর থেকে দাঁড়িয়ে হেরে যান তিনি। এরপর ২০১৬ সালে বসিরহাট লোকসভার অধীন হাড়োয়া বিধানসভায় জেতে হন বিধায়ক । ২০২১ সালে তিনি ফের জেতেন হাড়োয়া থেকে। এরপর ২০২৪ সালে বসিরহাট কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জেতেন। তবে  তাঁর অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন ছিল তৃণমূল নেতৃত্ব। শেষমেশ বুধবার দুপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হাজী নুরুল ইসলাম।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের