জয়ের আনন্দে নাতনিকে কাঁধে চাপিয়ে নাচলেন ফিরহাদ

কলকাতাকে পরিষেবায় মুড়ে দিতে বদ্ধপরিকর ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। বিশেষ করে করোনাকালে দিনরাত এক করেই পরিশ্রম করেছেন পুরপ্রশাসক হিসেবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতাকে পরিষেবায় মুড়ে দিতে বদ্ধপরিকর ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। বিশেষ করে করোনাকালে দিনরাত এক করেই পরিশ্রম করেছেন পুরপ্রশাসক হিসেবে। তারপরেই গত ১৯ ডিসেম্বর ছিল পরীক্ষা ও গত ২১ তারিখ ছিল রেজাল্ট বেরোনর দিন। জয় প্রত্যাশিত ছিলই, শুধুমাত্র ব্যবধান বাড়ানো নিয়েই চিন্তায় ছিলেন। মঙ্গলবার সকাল থেকেই চাপা উত্তেজনা ও উন্মাদনা কাজ করছিল ফিরহাদ হাকিমের মনে। কিন্তু বেলা বাড়তেই ফলাফল জলের মত পরিস্কার হয়ে যায়। ব্যবধান বাড়িয়েই ৮২ নম্বরে ওয়ার্ডে ১৪ হাজারেরও বেশি ভোট জিতেছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র হিসেবে পদত্যাগ করেছিলেন শোভন চট্ট্যোপাধ্যায়। তারপরেই গুরুদায়িত্ব কাঁধে চাপে ফিরহাদ হাকিমের। সেই দায়িত্ব কতটা পালন করেছেন তা গত মঙ্গলবার ইভিএম খুলতেই পরিস্কার।

আর সেই খুশিতেই মঙ্গলবারের বিকেল থেকেই খোশমেজাজে ছিলেন ফিরহাদ হাকিম। কখনও নাতনিকে নিয়ে হুড খোলা বাসে কলকাতা ভ্রমণ আবার কখনও কাঁধে তুলে নাচ। মঙ্গলবারে ভিন্ন মুডে দেখা গিয়েছে কলকাতার প্রাক্তন মহানাগরিককে। মঙ্গলবার রাতেই ফিরহাদ হাকিমকে দেখা গিয়েছে বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিমের মেয়ে আয়াতকে নিয়ে নাচতে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মেজ মেয়ে সাব্বা হাকিম। টুইটারে পোস্ট করে তিনি লিখেছেন, ‘প্রিয় মানুষটির সঙ্গে জয় উপভোগ করছেন ফিরহাদ হাকিম।’ তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ সৈনিক। তৃণমূল নেত্রীর বিশ্বস্ত। সেই ফিরহাদ হাকিমের কাঁধে ছিল গুরুদায়িত্ব। যা ঠিকমতো পালন করেছেন। 

ফিরহাদ নিজে জিতলেও দায়িত্ব পালন করেছেন। তাঁর দায়িত্বে থাকা বন্দর বিধানসভা এলাকার সাতটি ওয়ার্ডেই দলকে জিতিয়েছেন। স্বাভাবিক ভাবে উচ্ছ্বাস ছিল। সেই উচ্ছ্বাস ভাগ করে নিলেন নাতনি আয়াতের সঙ্গে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে