‘ইলিশ খ্যাত’ চাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ হিন্দু পরিবারের, জবরদস্তি ধর্মান্তকরণের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: ‘পদ্মা ও মেঘনার’ মোহনা হিসাবে পরিচিত চাঁদপুর ইলিশের জন্য গোটা দেশে বিখ্যাত। একসময়ের বাংলাদেশের অন্যতম বাণিজ্য কেন্দ্র হিসাবেই পরিচিত ছিল। সেই ‘ইলিশ’ ও ‘ব্যবসা’ খ্যাত চাঁদপুর ফের খবরের শিরোনামে। তবে এবার ইলিশ কিংবা ব্যবসার জন্য নয়, এক হিন্দু পরিবারের ধর্মান্তকরণ নিয়ে ফের আলোচনার শীর্ষে উঠে এসেছে। হিন্দু সম্প্রদায়ের অভিযোগ জোরজবরদস্তি করে ওই হিন্দু পরিবারকে ইসলকাম ধর্ম গ্রহণে বাধ্য করা হয়েছে। যদিও জামায়াত ইসলামী ও স্থানীয় মুসলিম ধর্মগুরুদের দাবি, স্বেচ্ছায় ওই হিন্দু পরিবারটি ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর চাঁদপুর নোটারি পাবলিকের কার্যালয় থেকে প্রথমে বিশেষ হলফনামার সাহায্যে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মনোহরপুর এলাকার তুলাতলী গ্রামের বাসিন্দা খোকন চন্দ্র সরকার। তাঁর সঙ্গে ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন স্ত্রী গীতা রানি সরকার। ছেলে জয় চন্দ্র সরকার এবং মেয়ে জয়শ্রী সরকার। হলফনামা দেওয়ার পরে রাত আটটা নাগাদ স্থানীয় ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর কাছে কালিমা পড়েন চার জনে। এই সময় সহকারি অধ্যক্ষ আল্লামা মুফতী আবুল হাশেম শাহ্ মিয়াজী উপস্থিত ছিলেন।

ইসলাম ধর্মগ্রহণের পরে খোকন চন্দ্র সরকার এবং তাঁর পরিবারের বাকি তিন সদস্যের মুসলিম নামকরণ করা হয়। খোনের নাম বদলে হয়েছে আবদুল্লাহ। তাঁর স্ত্রী গীতা রানির নতুন নাম হয়েছে ফাতিমা বেগম। সাত বছরের ছেলে জয়ের নতুন নাম হয়েছে মোহাম্মদ মুছা এবং পাঁচ বছরের মেয়ে জয়শ্রী সরকারের নাম হয়েছে জয়নাব। ওই ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দাবি, জোর করেই খোকন সরকারকে সপরিবারে ধর্মান্তরিত করা হয়েছে। যদিও ধর্মান্তরিত হওয়ার বিষয়ে খোন সরকার (বর্তমান নাম মোহাম্মদ .আবদুল্লাহ্)  জানান, জন্মের পর থেকেই মুসলিম প্রতিবেশীদের সাথে ওঠা-বসার কারণে ইসলামের প্রতি তাঁর  ভালবাসা জন্ম নেয়। এরপর কোরআন ও হাদীস পড়ে ও বুঝে স্বজ্ঞানে পরিবারের মোট চার সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তকরণের অন্যতম পাণ্ডা তথা হাজীগঞ্জের ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী জবরদস্তি করে খোকনকে ধর্মান্তরিত করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, ‘ইসলামের সুশীতল ছায়া সকলের জন্যই কল্যাণকর। আমি এ চারজনের মুসলিম হওয়ার পর ইসলামের রীতিনীতি পালনে উৎসাহিত করছি।’

প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট

আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

মহিলাদের সুস্থ থাকতে কোন খাবারগুলি জরুরি, আর কোনগুলি আজই বাদ দেবেন জানেন?

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

স্ত্রীর অবৈধ সম্পর্কের জের, পুলিশের সামনে মারধর, তুমুল উত্তেজনা হাসনাবাদে

মাঠে বৈভবের সঙ্গে সাক্ষাৎ, ভবিষ্যতের জন্য ‘বেবি বস’-কে কোন গুরুমন্ত্র দিলেন বিরাট?