আচমকাই দিল্লিতে শাহি সাক্ষাতে রাজ্যপাল ধনকড়!

পুরভোটের ফলাফল ঘোষণার পরই আচমকাই দিল্লিতে শাহি সাক্ষাতে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরভোটের ফলাফল ঘোষণার পরই আচমকাই দিল্লিতে শাহি সাক্ষাতে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার সকালেই তিনি টুইট করে জানান, আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেইমতোই সকাল ৯.৩০ মিনিট নাগাদ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে দীর্ঘ ৪৫ মিনিট বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে ঠিক কী বিষয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে তা স্পষ্ট নয়। সূত্রের খবর, পুরভোট নিয়ে বিজেপির করা অভিযোগকে দিল্লির দরবারে পৌঁছে দিতেই এই বিশেষ বৈঠক। অতীতে এইভাবেই একাধিকবার রাজ্যের বিরুদ্ধে গিয়ে বিজেপির কথাতেই শাহের কান ভরেছেন ধনকড়, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। আর বুধবার ফের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ জল্পনা বাড়িয়ে দিল বঙ্গ রাজনীতিতে।

সূত্রের খবর, রাজ্যের একাধিক বিষয় নিয়েও রাজ্যপাল আলোচনা করেছেন শাহের সঙ্গে। সেই তালিকায় যেমন থাকতে পারে হাওড়া ও বালি পুরসভার আলাদা করার বিল, কিংবা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দেওয়া রাষ্ট্রপতিকে চিঠি। তবে শাহের সঙ্গে সাক্ষাতে রাজ্যপালের মূল বিষয় হিসেবে উঠে এসেছে পুরভোটে অশান্তি। বিজেপির তরফে বারবার কলকাতা পুরভোট নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। সেই সুরেই সুর মিলিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এর আগেও অমিত শাহের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল। বিভিন্ন সময়ে তাঁদের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে। এর আগে জুন মাসে দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে পরপর দু’দিন বৈঠকে বসেছিসেন রাজ্যপাল। তারপরেই অগস্টে দিল্লিতে শাহি বৈঠক করেন ধনকড়। সবক্ষেত্রেই রাজ্যের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন রাজ্যপাল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে