চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর কটাদিন ভালমন্দ খেয়েও কীভাবে কন্ট্রোলে থাকবে ব্লাড প্রেসার?

নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুজো হল বাঙালির পেট পুজো। এইসময় একটু ভাল মন্দ না খেলে কী চলে ? সারাবছর কন্ট্রোল করে চললেও পুজোর সময় ভোজনরসিক বাঙালিরা সুখটুকু খুঁজে পায় সুস্বাদু সব খাবারে। খাবার চেখে দেখতে গিয়ে লোভ সমালানো যায় না। পুজোর সময় খাওয়ায় একটু অনিয়ম হবেই। তবে আপনি কী জানেন এতে কত সমস্যা তৈরি হতে পারে। এর দরুন বাড়তে পারে প্রেশার। তবে চিন্তা করার দরকার নেই। পুজোর কটাদিন দিব্যি ভালমন্দ খেতে পারবেন একথা জানাচ্ছে বিশিষ্ট চিকিৎসকেরা। তবে মাথায় রাখতে হবে কিছু নিয়ম। জেনে নিন প্রেসারকে নিয়ন্ত্রণে রাখতে কোন কোন নিয়ম মাথায় রাখতে হবে ?

যাদের হাই ব্লাড প্রেশার আছে তাঁরাই জানে এই অসুখকে বশে না রাখলে বিপদ বাড়তে পারে। পিছু নিতে পারে স্ট্রোক, হার্ট অ্যাটাক থেকে শুরু করে একাধিক জটিল সমস্যা। বিশেষত, পুজোর ৫ দিন এই রোগকে কন্ট্রোলে রাখা জরুরী। না হলে নানান সমস্যার ফাঁদে পড়তে হবে।

বাইরের খাবার এড়িয়ে চলুন :  যাদের হাই ব্লাড প্রেশার আছে তাঁরা যতটা পারবেন বাইরের খাবার কম খাওয়ার চেষ্টা করুন। কেননা বাইরের তৈরি খাবারে বেশির ভাগ ফাস্টফুডেই থাকে লবনের ভাণ্ডার। আর লবন সরাসরি ব্লাড প্রেশার বাড়ায়।

তবে যদি বাইরের খাবার খেতেই হয়, তাহলে লবণ কম দিয়ে তা বানাতে বলুন। অথবা ঘরেই বানিয়ে ফেলতে পারেন। এই নিয়ম মেনে চলুন পুজোর কটা দিন। তাহলে হাই প্রেশারের মতো জটিল সমস্যা ধারে কাছে আসবে না।

​অত্যাধিক তেল মশলা যুক্ত খাবার কম খান : বাইরের খাবার খেতে ইচ্ছে হলে বাড়িতেই বানিয়ে নিন। যেমন বিরিয়ানি, রোল, চাউমিন এগুলো বাড়িতে বানানো যায়। তবে রান্নার সময় খেয়াল রাখবেন, রান্নায় যাতে তেল, মশলা এবং লবন কম পরিমাণে ব্যবহার করবেন। তবে ব্লাড প্রেশারের পাশাপাশি পেটের সমস্যা কমবে।

নিয়ম করে ব্যায়াম : উচ্চ রক্তচাপের মতো জটিল অসুখ থেকে সেরে উঠতে চাইলে প্রতিদিন ব্যায়াম করা জরুরি। ব্যায়ামে অনীহা থাকলে মোটামুটি ৩০ মিনিট হাঁটতেই হবে। আর যাঁরা নিত্যদিন ব্যায়াম করেন বা হেঁটে থাকেন, তাঁরা পুজোর কয়েকটি দিনও এই নিয়ম মেনে চলবেন।

প্রেশার মেপে নিন : পুজোর সময় খাবারে অনিয়ম হবে স্বাভাবিক। তাই উৎসব পেরলেই ঝটপট নিজের প্রেশার মাপুন। চেষ্টা করুন দিনে ২ থেকে ৩ বার বিপি মাপার। তার ফলাফলে যদি কোনও সমস্যা দেখেন, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলতে হবে। ডায়েট এবং জীবনযাত্রায় বদল নিয়ে আসুন তবে তা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী।

ওষুধ মাস্ট : প্রেশারের রোগীদের নিয়ম করে ওষুধ খেতে হবে।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ওষুধ খান। অনেক রোগী ভুলে যান ওষুধ খাওয়ার কথা। আর তাতেই হুট করে বেড়ে যায় প্রেশার। তাই নিয়ম করে ওষুধ খেতে ভুলবেন না যেন। তবেই পুজোর কটা দিন আরামে কাটাতে পারবেন।

উল্লেখ্য,এটি শুধুমাত্র তথ্যের জন্য। স্বাস্থ্য ঝুঁকি থাকলে কিংবা কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Published by:

Share Link:

More Releted News:

পাহাড়-সমুদ্র ঘোরার সেরা ৫ জায়গা, মাত্র ১০ হাজার টাকায় সম্ভব জানেন?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশে কী কী নিয়ম মানলে মিলবে দীর্ঘস্থায়ী সুখ শান্তি

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ