কালীপুজোর পর থেকে অনুব্রত মণ্ডল ফের জনসংযোগে বের হবেন ব্লকে ব্লকে

Share:

নিজস্ব প্রতিনিধি ,বীরভূম: কালীপুজোর পর থেকে ব্লকে ব্লকে গিয়ে জনসভার মাধ্যমে ফের জনসংযোগ ও রাজনৈতিক প্রচার শুরু করবেন অনুব্রত মণ্ডল। তার সাথেই সকলকে সঙ্গে নিয়ে একসাথে জেলা পরিচালনা করা হবে এমনটাও জানান তিনি। কোর কমিটি থাকছে কি উঠিয়ে নেওয়া হচ্ছে সেই বিষয়ে কোন স্পষ্ট কথা জানান নি। তিনি বলেন সবাই একসাথে কাজ করব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যেমন নির্দেশ দেবেন সেই মতন চলবে বীরভূমের রাজনীতি।

অনুব্রত মণ্ডল(Anubrata Mandal) ফিরে আসার পর থেকেই কাজল শেখের সঙ্গে তার একটা দ্বন্দ্ব সেই বিষয়টি সামনে আসছিল বারবার। কিন্তু সে ব্যাপারে একদিকে যেমন কাজল শেখ সরাসরি বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন ও অনুব্রত মণ্ডলকে তার অভিভাবক বলেছেন, তেমনই এদিন অনুব্রত মণ্ডল ও সকলকে সাথে নিয়ে কাজ করবেন এমনটাই জানালেন। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে কিনা সেই ব্যাপারে কোন উত্তর তিনি দিতে চাননি। নিজের কন্যা রাজনীতি করেন না কিন্তু তারপরেও তাকে দীর্ঘদিন জেলবন্দী থাকতে হয়েছে এ বিষয়টি উল্লেখ করে আক্ষেপের সুর শোনা যায় অনুব্রত মণ্ডলের গলায়। চারদিকে বন্যা হয়েছে খানাকুল কিন্নর লাভপুর সব ডুবে গিয়েছে। তাই এখন সকলকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার উপর জোর দেন অনুব্রত মন্ডল।

তিনি জানান, লক্ষ্মী পূজো পর্যন্ত দুর্যোগ চলবে। তাই উৎসব মিটে গেলে কালীপুজোর পর থেকে তিনি ব্লকে ব্লকে যাত্রা শুরু করবেন।অন্যদিকে,বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের(Kajal Sk.) হুমকি বক্তব্য ভাইরাল হয়। নানুরের থুপসরা অঞ্চলে দলের কর্মীসভায় কাজল বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমি পঞ্চায়েত থেকে পার্সেন্টেজ নিতে আসেনি, নদীর বালি থেকেও পয়সা নিতে আসেনি। সব খেলায় খেলতে জানি। দাবা খেলতে জানি, হাডুডু ও খেলতে জানি। পাঙ্গা নিতে এসো না, চুরি পরে বসে নাই, যেদিন গোটাবো, সেদিন গুটিয়ে দেবো। দুবছর পর কেষ্ট বীরভূমে আসতেই নাম না করে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে হুঁশিয়ারি কাজল শেখের এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে