প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড়-সমতল, বিপদসীমার কাছাকাছি তিস্তার জল

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং ও ঝাড়গ্রাম: প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধ্বস, বিচ্ছিন্ন যোগাযোগ।প্রবল বর্ষণের জেরে বিপজ্জনক পরিস্থিতি পাহাড়ে। ধ্বসের জেরে বিচ্ছিন্ন একাধিক জায়গা। একাধিক জায়গায় ধ্বসের পাশাপাশি বিরিকদাড়া, শ্বেতিঝোরার মতো এলাকাগুলিতে পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়ায় নতুন করে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। এছাড়াও, মিরিক রোড, দুধিয়া-পানিঘাটা, দার্জিলিংয়ের সুখিয়াপোখরি সহ বেশ কয়েকটি জায়গায় শুক্রবার নতুন ধ্বস নামায় রাস্তা বন্ধ।কালিম্পংয়ে(Kalingpong) একাধিক জায়গায় ধ্বস নামার পাশাপাশি শুক্রবার সকালে ধ্বসে বিদ্যুতের পোল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রাম তো বটেই শহরের একাধিক জায়গায় বিদুৎ নেই।

সবমিলিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। সেবক রোড খোলা থাকলেও যেভাবে তিস্তায় জলস্ফীতি ঘটছে, তাতে এই রাস্তাটি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। কালিম্পং এবং দার্জিলিং জেলা প্রশাসনের তরফে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। অন্যদিকে,ঝাড়গ্রামেরাস্তার মাঝে এক কোমর জল। ফলে বাংলা – ঝাড়খন্ড(Jharkhand) যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। স্কুল, স্বাস্থ্য কেন্দ্রে পৌছাতে কয়েক কিলোমিটার ঘুরে অন্য রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে । ছোট গাড়ি চলালচল বন্ধ। সমস্যা সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার সোন্দাপাড়া অঞ্চলের মুড়ারি গ্রামের রাস্তার উপর জমা জলে দুর্ভোগ। যোগাযোগ বিচ্ছিন্ন পাশ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডের সংযোগকারি রাস্তা। গত প্রায় তিন বছর ধরে বৃষ্টি হলেই মুড়ারি মেন রোড পুকুরে পরিনত হয়ে যায়।

পাশ্ববর্তী এলাকার জল এসে জমা হয়ে যায়। এবার অতি বৃষ্টির ফলে প্রায় এক কোমোর এর বেশী জল জমা হয়েছে ঐ রাস্তায়। ফলে ছোটগাড়ি, ট্রেকার ,অটো চলাচল বন্ধ। ঐ রাস্তা পেড়িয়ে মুড়ার হাইস্কুল অথবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে চরম ভোগান্তির শিকার ছাত্র ছাত্রী সহ সাধারন মানুষ। প্রায় ১৫ টি গ্রামের মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে বারবার। বার বার প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু জমা জল নয়। তার পাশাপাশি নারায়নপুর থেকে ঝাড়খণ্ড বর্ডার পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। প্রায়ই দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। বিডিও নিজেও একাধিক বার এই পরিস্থিতি সরজমিনে দেখে গেছেন। তারপরও কোনো সুরাহা নেই। রাস্তার উপরই অবস্থান করছে পুকুর।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং