পুরভোটে বিপর্যয়ের পরই বিজেপির রাজ্য কমিটিতে রদবদলের সম্ভাবনা

পুরভোটে বিপর্যয়ের আগেই চরমে পৌঁছেছিল বিজেপির গোষ্ঠীকোন্দল। প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ ও দুর্নীতির অভিযোগ এবং সর্বোপরি সাংগঠনিক স্তরে অচলাবস্থা ঘিরে উত্তাল

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৯ লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছিল বিজেপি। একুশের বিধানসভায় সেই সাফল্য মুখ থুবড়ের পরে। এরপর থেকে একে একে উপনির্বাচন ও কলকাতা পুরভোটে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি প্রার্থীরা। অনেকেরই জামানত জব্দ হয়েছে। এই পরিস্থিতিতে এবার বঙ্গ–বিজেপির শীর্ষস্তরে বেশ কিছু বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। রদবদল হবে রাজ্য কমিটিতে। যা নিয়ে আলোচনা করতে বুধবার নয়াদিল্লি যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

পুরভোটে বিপর্যয়ের আগেই চরমে পৌঁছেছিল বিজেপির গোষ্ঠীকোন্দল। প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ ও দুর্নীতির অভিযোগ এবং সর্বোপরি সাংগঠনিক স্তরে অচলাবস্থা ঘিরে উত্তাল বঙ্গ বিজেপি। এই টালমাটাল পরিস্থিতিতে নতুন রাজ্য কমিটি ঘোষণা হতে পারে বলেই বিজেপির অন্দরের খবর। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জরুরি তলব করেছিল দিল্লির বিজেপি নেতারা। ওই বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। সূত্রের খবর, এখানে পুরভোটে এই ব্যাপক পরাজয়ের কারণ জানতে চাওয়া হবে সুকান্তর কাছ থেকে। পাশাপাশি বঙ্গ বিজেপির রাজ্য কমিটিতে বেশ কিছু বদল চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, ৩১-৩২ জনকে নিয়ে নতুন রাজ্য কমিটি গড়া হতে পারে। তাতে ৭-১০ জন মহিলা নেত্রী থাকবেন। সহ-সভাপতি বা সাধারণ সম্পাদক স্তরেও রদবদল হতে পারে। বেশ কয়েকজন নতুন মুখ আসতে পারে বিজেপির রাজ্য কমিটিতে। জানা যাচ্ছে, সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে আরও কয়েকজনকে। শুধু রাজ্য় কমিটিই নয়, দলের শাখা সংগঠনগুলিতেও হতে পারে রদবদল। এখন দেখার কারা কারা বাদ যান, এবং কারাই বা ঠাঁই পান নতুন রাজ্য কমিটিতে।

ভাইফোঁটায় সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর