জলমগ্ন শ্রেণীকক্ষে চলছে পড়াশোনা, ভোগান্তিতে পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টি। তাতে জলমগ্ন রাজ্যের একাধিক জেলা। বিপন্ন হয়েছে জনজীবন । এই পরিস্থিতিতে বেহাল অবস্থা নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার একটি প্রাথমিক বিদ্যালয়ে। বৃষ্টির জল ঢুকে গিয়েছে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে। জমা জলেই চলছে পঠন পাঠন। তাতে বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা সহ পড়ুয়ারা।

বর্তমানে বিদ্যালয়ে ক্লাসরুমে হাঁটু জল। শুধু তাই নয়, জল থাকার কারণে একই ঘরে চলে ৩টি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস। এই ঘটনা একদিনের নয়, দীর্ঘ দিন ধরে এই সমস্যার সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। এমনটাই দাবি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে একাধিক শিক্ষিকারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মন্ডল বলেন, ‘ তিনি এই অসুবিধের কথা স্থানীয় বিডিও অফিসে বারবার জানিয়েছেন। কিন্তু কোন সুরাহা হয়নি। ‘ অন্যদিকে বিদ্যালয়ের টিচার ইনচার্জ সুপ্রিয়া বিশ্বাস জানান, ‘দশ বছর ধরে এস আই অফিসেও বারবার জানানো হয়েছে। কোন সুরাহা হয়নি।‘ এই প্রসঙ্গে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহা জানিয়েছেন, ‘পরিকল্পনা করে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে।‘ বলা বাহুল্য, এই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী পড়তে আসে, তাদের বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের। তাদেরকেও জল যন্ত্রণা সহ্য করে পড়তে আসতে হয় স্কুলে। কবে মিটবে জল যন্ত্রণা সেটাই এখন মূল দেখার বিষয়।

  

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি