সিপিএমের কায়দায় দলকে হাঁটার পরামর্শ তথাগত’র

একুশের নির্বাচনে বিজেপির ভরাডুবি নিয়ে আগেই একাধিকবার টুইটে দলকেই কটাক্ষ করেছেন বর্ষীয়াণ বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: সিপিএমের কায়দায় হাঁটতে দলকে পরমার্শ দিলেন তথাগত রায়। একুশের নির্বাচনে বিজেপির ভরাডুবি নিয়ে আগেই একাধিকবার টুইটে দলকেই কটাক্ষ করেছেন বর্ষীয়াণ বিজেপি নেতা। এবার পুরভোটের ফল বেরোতেই ফের টুইটেই দলকে কটাক্ষের সুরে পরামর্শ দিলেন তথাগত রায়।

বর্ষিয়াণ এই বিজেপি নেতা টুইটে বলেছেন, ‘একটা দল ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে যদি তার ইচ্ছা থাকে। তার জন্য হারের বিশ্লেষণ করতে হয়, course correction করতে হয়। সিপিএম ঠিক এইভাবেই ২০০১ সালে জ্যোতিবাবুকে খারিজ করে সাফল্য পেয়েছিল। এই পুরসভা নির্বাচনে তৃণমূল প্রচুর কারচুপি করেছে, কিন্তু শুধু তা দেখলেই হবে না।’ তিনি আরও একটি টুইটে লিখেছেন, ‘শতাংশের হিসেবে তৃতীয় স্থানে নেমে যাওয়া কোনো নতুন ঘটনা নয়। বিধানসভা নির্বাচনে যে বিপর্যয় হয়েছিল এটা তারই প্রসারণ। যদি দল তারপরে আত্মানুসন্ধান করত এবং যে অসৎ-লম্পট চক্র এর জন্য দায়ী তাকে নির্মমভাবে অপসারণ করত তাহলে কর্মীরা উজ্জীবিত হত, পুরসভার ফল এর চেয়ে।’

অতীতে একাধিকবার নানা পরামর্শ ও কটাক্ষ করতে দেখা গিয়েছে তথাগতকে। নিজের দলের একাংশ নেতাদের বিরুদ্ধেই বারবার তোপ দেগেছেন তিনি। এবার কলকাতা পুরভোটে ফের বিজেপির বিপর্যয় দেখে সিপিএমের কায়দায় হাঁটতে বলেছেন তিনি। কলকাতা পুরভোটের ফলাফল সামনে আসতেই দেখা গিয়েছে গত বিধানসভার নিরিখে অনেকটাই ভোট কমেছে বঙ্গ বিজেপির। ওয়ার্ডও হয়েছে হাতছাড়া। অপরদিকে রাজ্যে প্রধান বিরোধী হয়েও কলকাতা পুরসভার ভোটের নিরিখে সিপিএমের থেকেও পিছিয়ে গিয়েছে বিজেপি। যা নিয়ে দলেরই একাংশের বিরুদ্ধে তোপ দেগেছেন তথাগত রায়।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে