সূর্যদেবতার আশির্বাদে অন্ধকার কাটবে কাদের

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৪) রাতে চন্দ্র কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে গোচর করবে। বৈদিক পঞ্জিকা মতে, আজ আশ্বিন কৃষ্ণা দ্বাদশী। সঙ্গে রয়েছে একাধিক শুভ যোগ।গণনা অনুসারে আজ থাকবে সাধ্য যোগও মালব্য রাজযোগের প্রভাব। এছাড়াও সারা রাত থাকবে মঘা নক্ষত্রের প্রভাব। অন্যদিকে হিন্দুধর্মে রবিবার হল সূর্য দেবতার প্রিয় দিন। জেনে নিন সূর্য দেবতার আশির্বাদে সুখের মুখ দেখবেন কারা ?

কুম্ভ : এই রাশির স্বরাশি শনিদেব হলেও সূর্যদেবতার আশির্বাদ থাকে এই রাশির উপর। আজকের দিনটি খুব ভাল যাবে। তবে দিনের প্রথমে সমস্যা তৈরি হলেও পরে তা মিটে যাবে। শেষ পর্যন্ত মনে আনন্দ থাকবে। তবে এসময় আত্মবিশ্বাস হারাবেন না। আজ সঙ্গীর সময় কাটানোর সুযোগ পেতে পারেন।

কি রঙের পোশাক পরবেন : আজকের দিনে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক পরতে পারেন।

সিংহ : আজ কোনও সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেখান থেকে সুনাম পেতে পারেন। ফলে সমাজে আপনার জনপ্রিয়তা বাড়বে। মা লক্ষ্মীর কৃপায় আত্মবিশ্বাসের বাড়বে সিংহ রাশির জাতকরা। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য মিটে যাবে।

কি রঙের পোশাক পরবেন :  সাদা, লাল, সোনালি অথবা হলুদ রঙের পোশাক পরতে পারেন।

মকর : গবেষণার কাজে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন ভাল যাবে। কাজের জন্য সুনাম অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। বসের থেকে প্রশংসা শুনতে পারেন। আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে।

কি রঙের পোশাক পরবেন : কালো অথবা বেগুনি রঙের পোশাক পরতে পারেন।

মিথুন :  পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাবে সকাল সকাল কোনও ভালো খবর পেতে চলেছেন এই রাশির জাতকরা। কর্মক্ষেত্রে দিন ভাল যাবে। বিরোধীদের টেক্কা দিতে সক্ষম হবেন। প্রতিপক্ষরা পরাজিত হবে। পরিবার থেকে সমর্থন পাবেন। দাম্পত্য জীবন ভাল যাবে। মনে বিশ্বাস ফিরে আসবে।

কি রঙের পোশাক পরবেন :  আজ সবুজ ও হলুদ কিংবা সাদা রঙের পোশাক পরতে পারেন। এই  ৩ রঙের পোশাক পরলে মিথুন রাশির জাতকদের ভাগ্য বদলাতে পারে।

এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক