দক্ষিন আফ্রিকাকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক T20 ক্রিকেটে প্রোটিয়াদের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেল আয়ারল্যান্ড। এদিকে বিশ্বকাপের ফাইনালে উঠে আয়ারল্যান্ডের রেকর্ড জয়ের পর নজর পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের উপর। ক্রমশ পা পিছলে পড়ছে তা বোঝাই যাচ্ছে। তবে ক’দিন আগেই আফগানিস্তানের কাছে তারা প্রথমবার কোনও ওয়ান ডে ম্যাচে হেরে যায়। এমনকি ওয়ান ডে সিরিজও হেরে বসে আফগানিস্তানের কাছে। এবার আয়ারল্যান্ডের কাছে প্রথমবার কোনও টি-২০ ম্যাচে পরাজিত হল দক্ষিণ আফ্রিকা। সেদিক থেকে বলা চলে, প্রোটিয়াদের হতাশা আর আকাশে উড়ছে আয়ারল্যান্ড বিজয় রথের চাকা।

এবার আয়ারল্যান্ডের কাছে প্রথমবার কোনও টি-২০ ম্যাচে পরাজিত হল দক্ষিণ আফ্রিকা। বড় ও ছোট ভাই ভাই জ্বলে উঠলেন একসঙ্গেই। ৯ ছক্কায় বিধ্বংসী সেঞ্চুরি উপহার দিলেন ওপেনার রস অ্যাডায়ার। তার দুই বছরের ছোট ভাই মার্ক অ্যাডায়ার তুলে আনলেন চার উইকেট।

বলা যেতে পারে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে স্মরণীয় এক জয় পেল আয়ারল্যান্ড।দুই ভাইয়ের দারুণ পারফরম্যান্সে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকাকে ১০ রানে হারাল আয়ারল্যান্ড। সিরিজ হলো ড্র। আবু ধাবিতে রবিবার ২০ ওভারে আয়ারল্যান্ড তোলে ১৯৫ রান। ৫ চার ও ৯ ছক্কায় ৫৮ বলে ১০০ রানের ইনিংস খেলেন রস অ্যাডায়ার। আরেক ওপেনার ও অধিনায়ক পল স্টার্লিংয়ের ব্যাট থেকে আসে ফিফটি।

তবে রান তাড়ায় দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল কিন্তু দুর্দান্ত। এক পর্যায়ে তাদের রান ছিল ১ উইকেটে ১২১। কিন্তু দারুণভাবে লড়াইয়ে ফিরে ম্যাচ জিতে নেয় আইরিশরা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থবার চার উইকেটের স্বাদ পেলেন মার্ক অ্যাডায়ার। দারুণ বোলিংয়ে তিন উইকেট নেন গ্রাহাম হিউম। শেষ দিকে ম্যাচ যখন জমজমাট, দুই ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২৩ রান, তখন ১৯তম ওভারে কেবল ৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে জিতিয়ে দেন মার্ক অ্যাডায়ার।

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৫ রানে আটকে যায়। ১০ রানে ম্যাচ জিতে ২ ম্যাচের সিরিজ ১-১ ড্র করে আয়ারল্যান্ড। প্রোটিয়াদের হয়ে ৩২ বলে ৫১ রান করেন রিজা হেন্ডরিক্স। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। ৪১ বলে ৫১ রান করেন ম্যাথিউ ব্রিৎজকে। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?