মুমিনুলের সেঞ্চুরির পরেও ভারতের কাছে বোল্ড-আউট বাংলাদেশ 

বাংলাদেশী তারকা ক্রিকেটার মুমিনুলের ১০৭ রান করার পরেও ২৩৩ রানে থামতে হল বাংলাদেশকে। সেঞ্চুরির পরেও মুমিনুল বাংলাদেশ পরাজিত হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কানপুরে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেই মাত্র ২৩৩ রান করে অলআউট হয়ে গিয়েছে বাংলাদেশ। বাংলাদেশী তারকা ক্রিকেটার মুমিনুলের ১০৭ রান করার পরেও ২৩৩ রানে থামতে হল বাংলাদেশকে। সেঞ্চুরির পরেও মুমিনুল বাংলাদেশ পরাজিত হল। সোমবার কানপুর টেস্টের প্রথম ইনিংসেই ভারতের কাছে বাংলাদেশ ২৩৩ রানে বোল্ড-আউট হয়ে গেল। সোমবার, টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ খেলা শুরু করেছিল ১০৭ রানে ৩ উইকেট দিয়ে। কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল ৩৫ ওভারে। এরপর বৃষ্টিতে টানা দুই দিনের খেলা পরিত্যক্ত হয়ে গিয়েছে। অবশেষে মাঠে গড়িয়েছে তৃতীয় দিনের খেলায়। কিন্তু মুমিনুল হকের সেঞ্চুরির পরেও অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় ২৩৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

সারারাতের স্কোরে মাত্র ৫ রান যোগ করে আউট হন মুশফিকুর রহিম। এরপর ৬ রান নিয়ে খেলা শুরু করলেও মাত্র ১১ রানে এসেই জসপ্রিত বুমরাহের বলে বোল্ড হয়ে যান ডানহাতি ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এরপর মুমিনুল ও লিটন দাস ইনিংস স্থিতিশীল করার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। ৩০ বলে ৩ টি চার করার পরেই মোহাম্মদ সিরাজের বলে মিড অফে রোহিত শর্মার হাতে ক্যাচে মাঠ ছাড়েন লিটন। অর্থাৎ মাত্র ১৩ রান করেই মাঠ ছাড়েন তিনি। এদিকে ১৭ বলে ৯ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে ক্যাচে সিরাজের শিকার হন সাকিব আল হাসান। যদিও আউট হওয়ার আগে ডেলিভারিতে চার মারেন সাকিব আল হাসান। এদিকে মুশফিকুর, লিটন এবং সাকিব বোল্ড-আউট হওয়ার আগে মুমিনুল অন্য প্রান্তে থেকে দৃঢ়ভাবে রান ধরে রাখার চেষ্টা করেছিলেন, অবশেষে তার ১৩ তম টেস্টে সেঞ্চুরি করেন মুমিনুল।

এটি ১৫ মাসে তার প্রথম তিন-অঙ্কের স্কোর এবং ২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে তার প্রথম টেস্টের পর বাংলাদেশের বাইরে তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। তিনি এদিন ১৯৪ বলে ১০৭ রান করে অপরাজিত থেকে ইনিংস শেষ করেছিলেন। অন্যদিকে মেহেদি হাসান মিরাজ ৪২ বলে ২০ রানের অবদান রেখেছেন এবং বুমরাহর ডেলিভারিতে শুভমান গিলের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন ঘণ্টায় ১৪১.৫ কিলোমিটার গতিতে। এরপর বুমরাহ তাইজুল ইসলামকে আউট করেন ৮ বলে ৫ রান করার পর। ৪ বলে মাত্র ১ রান করে সিরাজের কাছে এলবিডব্লিউ হয়ে যান হাসান মাহমুদ। অবশেষে রবীন্দ্র জাদেজার বোল্ড হয়ে খালেদ আহমেদের উইকেট পড়ার পরেই শেষ হয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?