বজরংবলীর কৃপায় কাটবে সংকট ! জানেন কী কোন রঙের পোশাকে ভাল থাকবেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে চন্দ্র সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে গোচর করবে।বৈদিক পঞ্জিকা মতে,আজ হল আশ্বিন কৃষ্ণা চতুর্দশী। সঙ্গে রয়েছে একাধিক শুভ যোগ। গণনা অনুসারে আজ থাকবে চন্দ্র গুরু নবপঞ্চম যোগের প্রভাব থাকবে। চাঁদ ও বৃহস্পতি আজ পরস্পরের থেকে নবম ও পঞ্চম ঘরে অবস্থান করবে। এছাড়া থাকবে ব্রহ্মা যোগ ও শুক্লা যোগের প্রভাব। একইসঙ্গে প্রথমে পূর্ব ফাল্গুনী ও পরে উত্তর ফাল্গুনী নক্ষত্রের শুভ প্রভাব রয়েছে। অন্যদিকে মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। তাই এই দিনটি বিশেষ মাহাত্ম্যপূ্র্ণ হতে চলেছে। জেনে নিন মাসের শুরুতেই ভাগ্যবানের তালিকায় রয়েছেন কারা।

মেষ : অক্টোবর মাসের শুরুটা দারুণ যাবে। দীর্ঘদিন ধরে কোনও অসুখে ভুগলে এবার তার থেকে মুক্তি পাবেন। স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। সময়ে কাজ শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। হাতে অতিরিক্ত টাকা আসতে চলেছে।

কোন রঙের পোশাক পরবেন : বজরংবলীর লাল রঙ খুব প্রিয়। অন্যদিকে মেষের অধিপতি মঙ্গল। তাই মেষ রাশির মানুষদের জন্য শুভ রঙ হল লাল। আজকের দিনে লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন।

সিংহ : নিজের সমস্ত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে সক্ষম হবেন। বজরংবলীর কৃপায় নিজের ব্যবসা আরও বাড়ানোর জন্য সুযোগ পাবেন। পরিবারের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে পারবেন।

কোন রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ।

তুলা :  যে কাজেই হাত দেবেন সেই কাজে সাফল্য পাবেন। কেরিয়ারে বড় কোনও উন্নতি করতে পারবেন। আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে পারে।

কোন রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হালকা আকাশি পোশাক কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। কিংবা পাতিলেবু রঙের পোশাকও পরতে পারেন।

ধনু : মাসের শুরুতেই আপনার দিনটি আজ খুব ভাল যাবে। বিরোধীদের হারিয়ে জয় লাভ করবেন আপনি। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বাড়িতে পুজো, কীর্তন, ভজনের আয়োজন হতে পারে। ব্যবসার জন্য ভাল সময়।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক