মহারাষ্ট্রে ‘লাপাতা লেডিস’ প্রচার শুরু কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ‘লাপাতা লেডিস’ সিনেমার প্রেক্ষিতে  প্রচার শুরু কংগ্রেসের।  কিরণ রাও পরিচালিত সিনেমার মাধ্যমে  নারী সুরক্ষার ইস্যুতে একনাথ শিন্ডের সরকারের কার্যকলাপকে আলোকপাত করার জন্য কংগ্রেস এই ছবিকে হাতিয়ার করেছে। বর্তমানে মহারাষ্ট্র জুড়ে লাগান হয়েছে ‘লাপাতা লেডিস’ সিনেমার পোস্টার। আর সেখানে লেখা রয়েছে ,’ এক বছরে ৬৪,০০০ মহিলা নিখোঁজ।‘

গত বছরের অগস্টে বিধানসভায় ভাষণ দিতে গিয়ে  উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছিলেন,’ রাজ্যে নিখোঁজ হওয়া মহিলাদের ১০ শতাংশ আর বাড়ি ফেরেন না।  মহারাষ্ট্রে প্রতি বছর প্রায় ৬৪,০০০ মেয়ে ও মহিলা নিখোঁজ হন ।  ২০১৯ এবং ২০২০ সালে কোভিডের সময় সংখ্যাটি একই ছিল। ২০২১ সালে  ৬১ হাজার মহিলা নিখোঁজ ছিল। এই হার কমিয়ে আনার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি।‘ তবে এরপরেও শিন্ডের সরকার মহারাষ্ট্রের মহিলাদের আর ফিরিয়ে আনতে পারেনি। তাই এবার এবার এই ইস্যুকে  হাতিয়ার করে প্রচারের ময়দানে নামল কংগ্রেস।

উল্লেখ্য, ২০২৩ সালে ‘লাপাতা লেডিস’ সিনেমাটি মুক্তি পায়।  কমেডি-ড্রামা ঘরানার মাধ্যমে পুরুষতন্ত্রের বিরুদ্ধে তৈরি হওয়া এই সিনেমা বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে অস্কারেও নির্বাচিত হয়।  তাই এবার ‘লাপাতা লেডিস’ সিনেমার মাধ্যমে প্রচারে নামল কংগ্রেস। বলা বাহুল্য, লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের  ৪৮টি আসনের মধ্যে ৩০টিতে জিতেছিল কংগ্রেসের মহা বিকাশ আঘাদি ব্লক, শিবসেনা (ইউবিটি) এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি জোট। তাই এই আবহে বিধানসভা নির্বাচনে জোর কদমে  শুরু হল প্রচার।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির