লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে নিজের পায়ে গুলি, ICU-তে ভর্তি গোবিন্দা, কেমন আছেন ‘হিরো নং 1’?

রিভলবার পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ হন গোবিন্দ। নিজের বুলেটে আহত গোবিন্দকে আহত গোবিন্দকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড় খবর। অতর্কিতে লাইসেন্স প্রাপ্ত রিভলভার দিয়ে নিজের পায়েই গুলি। কলকাতায় আসার আগেই বিপত্তি, বলিউডের প্রখ্যাত অভিনেতা ও শিবসেনা নেতা গোবিন্দার। আচমকা নিজের পায়ে গুলি করলেন কেন অভিনেতা? অবশ্য অভিনেতা এখন ভাল আছেন। অভিনেতার ম্যানেজার জানিয়েছেন, তাঁর পা থেকে গুলি ইতিমধ্যেই বের করা হয়েছে এবং তিনি এখন সুস্থ। সূত্রের খবর, মঙ্গলবার সকালে রিভলবার পরিষ্কার করতে গিয়ে আচমকাই গুলিবিদ্ধ হয়ে যান গোবিন্দা। নিজের পায়েই গুলি করে দেন অভিনেতা। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিট নাগাদ গোবিন্দা যখন বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই এই ঘটনা ঘটে।

আসলে অভিনেতার আজ কলকাতায় আসার কথা ছিল। যেখানে একটি ইভেন্টে তাঁর অংশগ্রহণ করার কথা ছিল। সেই কারণে আজ ভোরে গোবিন্দা কলকাতায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন। বাইরে বেরোনোর আগে তিনি সব সময়েই নিজের রক্ষার্থে তাঁর লাইসেন্সপ্রাপ্ত বন্দুক কাছে রাখেন। সেই কারণেই অভিনেতা তাঁর লাইসেন্সপ্রাপ্ত বন্দুক পরিষ্কার করছিলেন, এবং আলমারিতে রাখার প্রস্তুতি নিচ্ছিলেন। এরপরেই অতর্কিতে নিজের পায়ে গুলি লেগে যায় তাঁর। রিভলভারের কার্তুজ হাত থেকে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোবিন্দকে আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং ভোরে ৪টা ৪৫ মিনিটে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও তথ্য দেয়নি। তবে অভিনেতার ম্যানেজার জানিয়েছেন, ইতিমধ্যেই অভিনেত্রী পা থেকে গুলি বের করা হয়েছে। গোবিন্দের হাঁটুতে গুলি লেগেছিল। আহত অবস্থায় তাঁকে ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দের ম্যানেজার শশী সিনহা একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, গোবিন্দা কলকাতা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই তাঁর লাইসেন্স করা রিভলভারটি আলমারিতে রাখতে যাচ্ছিলেন তিনি। তখন তাঁর হাত থেকে রিভলবার ছিটকে পড়ে এবং মিসফায়ার করে।

গোবিন্দা নিজের বন্দুক থেকে ছোড়া একটি গুলি তাঁর পায়ে লেগেছিল। গোবিন্দার পা থেকে গুলি বের করে আইসিইউতে রাখা হয়েছে। বর্তমানে গোবিন্দার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। গোবিন্দের ম্যানেজার আরও জানিয়েছেন, গোবিন্দার সঙ্গে যখন এই দুর্ঘটনা ঘটে, তখন তাঁর স্ত্রী সুনিতা বাড়িতে ছিলেন না। তিনি কলকাতায় ছিলেন। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সুনিতা মুম্বাই রওনা হয়েছেন এবং কিছু সময়ের মধ্যে মুম্বই পৌঁছেছেন। বর্তমানে হাসপাতালে তার সঙ্গে রয়েছেন গোবিন্দের মেয়ে টিনা। সিনহা জানিয়েছেন, গোবিন্দা নিজেই তাঁকে ফোন করে শুটিংয়ের কথা জানিয়েছিলেন। নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম বড় তারকা ছিলেন গোবিন্দা। ‘দুলহে রাজা’, ‘হিরো নং 1’ এবং ‘কুলি নং 1’-এর মতো অনেক আইকনিক কমেডি ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। স্মরণীয় কমেডি এবং নাচের জন্য জনপ্রিয় গোবিন্দা এ বছর রাজনীতিতে পুনঃপ্রবেশ করেছেন। মার্চ মাসে, গোবিন্দ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা দলে যোগ দেন।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির