ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেলেও মঙ্গলবারের শত্রুপক্ষ সাউথ আফ্রিকা, কতটা প্রস্তুত ভারতীয় মহিলা দল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে গিয়েছ। ইতিমধ্যেই রবিবার ওয়েস্ট ইন্ডিজের মহিলা ব্রিগেডের বিরুদ্ধে খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে ভারতীয় মহিলা দল। তবে গত ম্যাচে 20 রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিলেও রদ্রিগেজ ছাড়া আর কোনও ব্যাটারই বড় রানের লক্ষ্য সুনিশ্চিত করতে পারেননি। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় সাউথ আফ্রিকার নারী বাহিনীর বিরুদ্ধে আক্রমন শানাবেন হরমনপ্রীত সেনা। ওয়ার্ম আপের দ্বিতীয় ম্যাচেও অবস্থান ধরে রাখাটা চ্যালেঞ্জিং হতে পারে দীপ্তি শর্মাদের জন্য।

4 অক্টোবর মঞ্চে ওঠার আগে ওয়ার্ম আপে কতটা তৈরি ভারতীয় মহিলা দল?
3 অক্টোবর থেকে যে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে তা আগেই জানিয়ে দিয়েছে আইসিসি। চলতি মাসের চতুর্থ দিনে নিউজিল্যান্ড মহিলা বাহিনীর বিরুদ্ধে মাঠে নামবে দেশের মহিলারা। তবে তার আগে ওয়ার্ম আপ খেলে নিজস্ব অস্ত্রে শান দিয়ে নিচ্ছেন তারা। 29 সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 141 রানে থেমে যায় ভারতের চাকা। ম্যাচের ওপারে 20 ওভারে 8 উইকেটে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান 121। মাত্র 20 রানে প্রথম ওয়ার্ম আপে জয় পেয়েও চিন্তার ভাঁজ হরমনপ্রীত দের কপালে।

কারণ মঙ্গলবার সন্ধ্যার ম্যাচে শত্রুপক্ষ সাউথ আফ্রিকা। কাজেই সেই ম্যাচের প্রস্তুতি চলছে জোর কদমে। যদিও দুবাইয়ের উদ্দেশ্যে রহনা দেওয়ার আগেই অধিনায়ক জানিয়েছিলেন, আসন্ন টি-টোয়েন্টি নিয়ে খুব একটা ঘাবড়াচ্ছে না দল। যুদ্ধের প্রস্তুতি তারা সেড়ে ফেলেছেন আগেই। তবে গত ম্যাচে যেহেতু জেমিমা রডরিগেজ বাদে কারোর ব্যাটেই ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যায়নি ফলত, আজকের ম্যাচে নিয়ে অল্প হলেও মাথা ব্যথা থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।

প্রসঙ্গত, ব্যাট হাতে তেমন একটা আক্রমণ না থাকলেও ভারতীয় মহিলাদের বলের গতি উইকেট ভেঙেছিল খুব তাড়াতাড়িই। প্রথম 3.2 ওভারেই 3 উইকেট নেন রেণুকা সিং ও পূজা বস্রকাররা। খেলা যত গড়ায় ভারতীয় নারীদের কাছে পরাস্ত হতে থাকে বিদেশি ব্যাটাররা। 13 ওভার 4 বলে 6 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। রান তখন 71। তবে সম্পূর্ণ 20 ওভার খেললেও রান ছিল ভারতের সাকুল্যেই। কাজেই প্রথম ম্যাচে ভারতীয় বোলারদের জাদু কি আজকের ম্যাচেও অব্যাহত থাকবে? উত্তর দেবে সময়।

 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই