ঝাড়গ্রামে বোনকে খুনের ঘটনায় দাদা ও বৌদির যাবজ্জীবন কারাদণ্ড

গত ২০২৩ সালের ২৫ সে আগস্ট ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার অন্তর্গত কানপুর গ্রামে বোন পুতুল নায়েকের বাড়ি আসেন লক্ষ্মী নায়েক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে বোনকে খুনের ঘটনায় ১৩ মাসের মধ্যে দুই অভিযুক্ত দাদা ও বৌদিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ঝাড়গ্রামে নৃশংসভাবে বোন কে খুনের ঘটনায় ১৩ মাসের মধ্যে দুই অভিযুক্ত দাদা ও বৌদি কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রাম জেলা আদালত। গত ২০২৩ সালের ২৫ সে আগস্ট ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার অন্তর্গত কানপুর গ্রামে বোন পুতুল নায়েকের বাড়ি আসেন লক্ষ্মী নায়েক।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরের দিন ভোরে বোনের গলাকাটা মৃতদেহ বাড়ির পাশেই দেখতে পান লক্ষী নায়েক। পূর্বের কিছু ঘটনার সূত্রতায় লক্ষ্মীর সন্দেহ হয় তারই সৎ ভাই অনিল এবং অনিলের স্ত্রীর ওপর। ঘটনার পরদিন মৃত পুতুলের দিদি লক্ষ্মী নায়েকের লিখিত অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানায় পুলিশ তদন্ত শুরু করে। তদন্তভার তুলে নেন থানার ওসি সুদীপ পালোধি ও থানার এসআই নীলমাধব দোলাই। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছিল ভোর রাতে, স্বভাবতই প্রত্যক্ষদর্শীর অভাবে কেসের জটিলতা বাড়িয়ে তোলে। কিন্তু নিখুঁত তদন্ত ও উপযুক্ত সাক্ষ্য প্রমাণে অপরাধীদের শনাক্ত করা হয়। সামনে আসে হাড় হিম করা এক নৃশংসতার গল্প। সম্পত্তির লোভে নিজের বোনকে গলা কেটে খুন করে সৎ ভাই অনিল নায়েক।

আরও পড়ুনঃ স্কুলে ফি না দেওয়া অপরাধ

তার এই ঘৃণ্য কাজে সঙ্গী ছিল তার স্ত্রী পুতুল নায়েক (ঘটনাক্রমে মৃতের নাম ও পুতুল)। তদন্ত শেষ করে দ্রুত চার্জশিট জমা দেওয়া হয়। মোট ১২ জন আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করেন। সমস্ত সাক্ষ্য প্রমানের ওপর ভিত্তি করে অভিযুক্ত অনিল নায়েক ও তার স্ত্রী পুতুল নায়েককে সোমবার দোষী সাব্যস্ত করে ঝাড়গ্রাম জেলা আদালত এর ভারপ্রাপ্ত বিচারক। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা আদালতে দুই পক্ষের আইনজীবীদের ও অভিযুক্ত দের উপস্থিতিতে সাজা ঘোষণা করেন ঝাড়গ্রাম জেলা আদালতের ভারপ্রাপ্ত বিচারক। বোনকে খুনের ঘটনায় অভিযুক্ত অনিল নায়েক কে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের