দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাবধান! মেশানো হচ্ছে ক্ষতিকারক রঙ, ভুলেও খাবেন না এই কেকগুলি

নিজস্ব প্রতিনিধিঃ আট থেকে আশি সকলের প্রিয় হল কেক। আর এই   কেকের মধ্যে মেশানো হচ্ছে নানান ক্ষতিকর রঙ। উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের বিভিন্ন বেকারিতে বিক্রি হওয়া পণ্যের মধ্যে মিলেছে ক্ষতিকারক রঙের অস্তিত্ব। আর তাতেই বাড়ছে উদ্বেগ।

সম্প্রতি, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার  (FSSAI) আধিকারিকদের নজরে এসেছিল কয়েকটি কেকের মধ্যে গাঢ় রঙের অস্তিত্ব। সেটা দেখার পরই শুরু হয় সন্দেহ। এরপরেই কেকের নমুনাগুলি সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠান  হয়। এক আধিকারিক জানান, ‘ নমুনার রিপোর্টে আমরা লক্ষ্য করেছি কেকের মধ্যে রয়েছে আলুরা লাল জাতীয় ক্ষতিকারক রঙ। মুলত, লাল মখমল কেক, আনারস কেক এবং অন্যান্য প্রস্তুতিতে এই  সিন্থেটিক রঙ ব্যবহার করা হয়ে থাকে। যাতে আমজনতারা আকৃষ্ট হয়। তবে এই রঙ শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক।‘

আরও পড়ুনঃ দিল্লিতে হাসপাতালে ঢুকে চিকিৎসককে গুকি করে খুন করল দুই নাবালক

চিকিৎসকেরা সতর্ক করে দিয়েছেন,  এ ধরনের কৃত্রিম রং ব্যবহারে হাঁপানি ও অ্যালার্জিসহ আরও অনেক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে । এই প্রসঙ্গে একজন ডাক্তার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘দীর্ঘমেয়াদে এই রঙ খেলে তা শিশু থেকে শুরু করে তরুণ এবং  প্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতিকারক।‘ ইতিমধ্যেই এই জাতীয় বেকারিগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে FSSAI।

Published by:

Share Link:

More Releted News:

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন TVK প্রধান বিজয়

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

‘দেওরকে এখনই ছেড়ে দাও’, হাইটেনশন টাওয়ারের মাথায় চড়ে পুলিশকে হুমকি বৌদির

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে ভোট, দক্ষিণের এই রাজ্যে এবার লড়াই ত্রিমুখী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ