মণিপুরে থানায় চলল হামলা, লুঠ বন্দুক-অস্ত্র

Share:

নিজস্ব প্রতিবেদনঃ দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে মণিপুরের উখরুল শহরের থানায় হামলা। একই সঙ্গে থানায় থাকা সমস্ত বন্দুক সহ অন্যান্য জিনিসও লুঠপাট করা হয়। জানা গিয়েছে, গত বুধবার শহরের এক বিতর্কিত জমিতে স্বচ্ছতা অভিযানকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সেই সংঘর্ষে দুই পক্ষের বন্দুকের লড়াইয়ে মৃত্যু হয়েছে ৩ জনের ও আহত ২০ জন। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলাকালীন হামলা হয় থানায় ।  নাগা কমিউনিটির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে শহরজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

এক পুলিশ কর্তা জানান, উখরুল শহর জুড়ে সংঘর্ষ ছড়ানোর পর  উইনো বাজার থানার পুলিশ স্টেশনে হামলা চালায় যুবকের দল। একই সঙ্গে থানার সরকারি অস্ত্রও লুঠ করে তারা। তবে কতগুলি ও কী ধরণের বন্দুক চুরি করা হয়েছে, তার কোনও তথ্য নেই। সেই ঘটনার তদন্ত চলছে। যদি আনঅফিশিয়াল সূত্রের খবর, একে-৪৭ এবং আইএনএসএএস রাইফেল সহ একাধিক বন্দুক লুঠ করা হয়েছে।

সূত্রের খবর, প্রথমবার কোনও নাগা অধ্যুষিত এলাকায় থানা লুঠের ঘটনা হল। অসম রাইফেল ক্যাম্প থেকে কিছুটা দূরে অবস্থিত উখরুল পুলিশ স্টেশন। বুধবার এডিজি এল কইলুন জেলার সমস্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।

 

অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে samsung galaxy s25 fe, বিস্তারিত জেনে নিন

কার্ডবোর্ড দিয়ে তৈরি মিনি ওয়াশিং মেশিন! কিশোরের কাণ্ডে হতবাক নেটদুনিয়া

কাশ্মীর থেকে মেঘালয়, গরমে দেশের এই ছয় স্থান মুগ্ধ করবে আপনাকে

টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

‘স্পা’ সেন্টারে আচমকা পুলিশের হানা, আটক ২৭ তরুণী-সহ ৬ যুবক

আইপিএল শেষ হলেই যে ৫টি বড় পুরস্কার জিততে পারেন বৈভব

প্রিয় বন্ধুর আচরণেই কি হারিয়ে যাচ্ছে মানসিক শান্তি? জেনে নিন ‘টক্সিক’ বন্ধুত্বের কিছু লক্ষণ

জুতোর দুর্গন্ধ দূর করতে ভরসা রাখুন বেকিং সোডায়, মিলবে সহজ সমাধান

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের, নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের