সোদপুরের শহীদ কলোনিতে এবার ১০০ ফুটের দুর্গামূর্তি, নজর কাড়বে সকলের

Share:

নিজস্ব প্রতিনিধি, সোদপুর: প্রতি বছর কৌতূহল থাকে শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজোকে ঘিরে। এবছর তাই হতাশ হতে হবে না দর্শনার্থীদের। ৭৫তম বর্ষে ১০০ ফুটের দুর্গা মূর্তি দেখতে আসতে হবে পানিহাটি পৌরসভার(Panihati Municipality) শহীদ কলোনি এলাকায়।কোনো দর্শনীয় স্থান নয়। কিংবা কোন স্থাপত্য শিল্প নয়। শিল্পী চিরঞ্জিত দাসের তত্বাবধানে দেবতা বিষ্ণুর দশম অবতারের প্রতিটি রূপকে মণ্ডপ সজ্জায় উপস্থাপন করা হয়েছে। মণ্ডপে ঢুকতেই চারিদিকে বিষ্ণুর বিভিন্ন রূপকে মডেল আকারে উপস্থাপন করা হয়েছে।

তার সাথে মণ্ডপের একদম মধ্যমনী জুড়ে অধিষ্ঠান করছে প্রতিকি রূপে মা দুর্গা। আগামী তৃতীয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে শহীদ কলোনি, সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজো মন্ডপ। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর প্রস্তুতি পর্বের ফাঁকেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপ প্রাঙ্গনে। মণ্ডপ সজ্জায় শোলা ,থার্মোকল প্লাই ,কাপড় ব্যবহার করা হয়েছে । এছাড়াও মণ্ডপ জুড়ে আগুন প্রতিরোধ মূলক রাসায়নিক যুক্ত রং ব্যবহার করা হয়েছে।

এখন কেবল উদ্বোধনের অপেক্ষায়। পুজোর অন্যতম উদ্যোক্তা বিশ্বজিৎ ঘোষ জানান, এই পুজো মণ্ডপ ঘিরে থাকছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা(CCTV) মনিটারিং সিস্টেম। পুলিশের নজরদারি পাশাপাশি থাকছে স্বেচ্ছাসেবক ও প্রাইভেট সিকিউরিটি। ১০০ ফুট উচ্চতার দুর্গা প্রতিমার মূর্তির মধ্যে দিয়ে মানুষ প্রবেশ করবে মণ্ডপে। শহীদ কলোনির এই পূজা মণ্ডপ পুজোর কদিন দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের