দুর্গাপুজোর আগে দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরালেন বিধায়ক ও চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট:দুর্গা, লক্ষী ,সরস্বতী, কার্তিক ,গণেশ দেবীর আগমনীতে চোখের আলো ফিরিয়ে দিলেন চিকিৎসক বিধায়ক।দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরালেন বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়(MLA Saptorshi Bandopadhay)।দেবিপক্ষের সূচনায় চোখের দৃষ্টি ফিরে পেয়ে দশভূজার আরাধনায় মাতবেন দৃষ্টিশক্তি ফিরে পাওয়া মানুষজন।উত্তর ২৪ পরগনার বসিরহাটের(Bashirhat) মহাকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে যাদের চোখে দৃষ্টি নষ্ট হয়ে গিয়েছিল তারা আসেন চোখ দেখাতে। দৃষ্টিহীনদের চক্ষু পরীক্ষা ও অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পেলেন। বেশ কয়েক বছর ধরে দৃষ্টিহীনতায় ভোগা মহিলা পুরুষরা বসিরহাটের দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের কাছে যান চোখ দেখাতে। বিনা মূল্যে তাদেরকে দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা করার পর নিজের হাতে অপারেশনের এর মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন পুজোর প্রাক্কালে।

দৃষ্টিশক্তি ফিরে পেয়ে রীতিমতো খুশি দৃষ্টিশক্তি হারানো রোগীরা। তারা বলছেন এবারের পুজোতে ঠাকুর ভালোভাবে দেখতে পারবেন। মা দুর্গার চরণে তারা অঞ্জলি দেবেন। যেভাবে বিধায়ক এগিয়ে এলেন তাতে ওনার দীর্ঘ আয়ু কামনা করি ।উনি এইভাবে দৃষ্টিহীনদের পাশে দাঁড়াক। আমরা দীর্ঘদিন ধরে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলাম। যার ফলে চোখের আলো ফিরিয়ে দেওয়ায় রীতিমতো আমরা খুশি ।সামনে থেকে দেবী দশভূজার আরাধনায় আনন্দ উৎসবে মেতে উঠতে পারবো । পাশাপাশি উৎসবের দিনগুলোতে ঘুরে বেড়াতে পারবো।

বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এইভাবে কাজ করে যাব। যেহেতু আমি এই বিধানসভার বিধায়ক ও একজন জনপ্রতিনিধি ।আমি দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসা করে আসছি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছেন,চোখের আলোর প্রকল্পের মধ্য দিয়ে যারা খেটে খাওয়া অসহায়, দুঃস্থ, সাধারণ দরিদ্র মানুষ অর্থ দিয়ে চোখের অপারেশন করতে পারে না তাদের বিনামূল্যে পরিষেবা দিতে হবে। আমরা দায়বদ্ধ পুজোর আগে এই সব দৃষ্টিহীনদের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পেরে খুশি। এইভাবে কাজ করে যাব ভবিষ্যতে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের