আচার থেকে ল্যাটা মাছ, জানেন কী দশভূজার দশভোগে কি থাকে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : মর্ত্যধামে আসছেন মা দুর্গা। এইসময় মাতৃশক্তির আরাধনায় মেতে ওঠে ভক্তরা।দুর্গতিনাশিনী ছেলেমেয়দের নিয়ে মর্ত্যে আসেন দিন কয়েকের জন্য। এরপর বিজয়ার দিন পুনরায় ফিরে যান কৈলাসে। এইসময় ভক্তরা দশভূজাকে নিবেদন করেন দশভোগ। দশভোগেই তুষ্ট হন দুর্গতিনাশিনী। জানেন কী দেবীর এই দশভোগে কি থাকে।তবে জেনে নিন ভোগের মধ্যে কি কি দেওয়া হয় উমাকে।

খিচুড়ি ভোগ : ভোগের মধ্যে অন্যতম হল খিচুড়ি। খিচুড়ির কথা উঠে আসে মনসামঙ্গলেও।সেখানে উল্লেখ পাওয়া যায় স্বয়ং মা দুর্গা ডাবের জল দিয়ে চাল-ডাল ফুটিয়ে খিচুড়ি তৈরি করে দিচ্ছেন মহাদেবকে। মহাদেবও তৃপ্তি করে আহার করছেন এই পদ। তবে এর মধ্যে শুধু খিচুড়ি নয়,পছন্দের তালিকায় জায়গা পেয়েছে পরমান্ন ও পোলা। পার্বতী মহাদেবকে পরমান্ন রান্না করে খাওয়ান তারও উল্লেখ পাওয়া যায়। তাই দেবীর ভোগে খিচুড়ি, পোলাও এগুলি নিবেদন করে থাকে ভক্তরা।

লুচি-তরকা : দেবী দু্র্গার ভোগের মধ্যে নিবেদন করা হয় লুচি ও আলুর দম।দেবীর ভোগে লুচি-তরকা সহ আরও অনান্য আইটেম নিবেদন করা হয়ে থাকে।’লুচি’ শব্দটি নাকি এসেছে সংস্কৃত রুচি থেকে। মানে যা খেলে জিভের স্বাদ ফেরে। মনে করা হয়, মর্ত্যে উমা এলে লুচি-আলুর দমে জিভের স্বাদ ফেরে উমার।

অন্নভোগ : দেবীর ভোগে খিচুড়ি ছাড়াও ঘি-ভাত এমনকি পান্তাও নিবেদন করা হয়। ঝুরঝুরে পোলাও দেবীর প্রিয় অন্যতম খাবার। এছাড়াও পাঁচ-সাত রকমের ভাজা, আলুর দম, ফুলকপির তরকারি, চাটনি,পাঁপড় ছাড়াও শুক্তো, এঁচোড়ের ডালনা, মোচা সহ আরও অনান্য রেসিপিও নিবেদন করা হয়ে থাকে।গোবিন্দভোগ চাল ও মুগের ডাল দিয়ে তৈরি খিচুড়িও নিবেদন করা হয়ে থাকে।

আরও পড়ুন : পুজোর বিকেলের মেনুতে টুইস্ট! পনির থেকে শুরু করে মটন কাবাব! রইল রেসিপি

আমিষ খাবার : দেবীর ভোগে নিরামিষের পাশাপাশি থাকে আমিষ খাবারও। যেমন-কচুর তরকারি, কই মাছ, ল্যাটা মাছ থেকে শুরু করে ইলিশ পর্যন্তও দেওয়া হয়ে থাকে। এছাড়াও রয়েছে কচি পাঠার মাংস।

অন্য ভোগ : যেখানে আমিষ অথবা অন্ন ভোগের রীতি নেই সেখানে দেবীকে অন্য ভোগ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে নারকেল লাড্ডু , চন্দ্রপুলি, বিভিন্ন ক্ষীরের মিষ্টি, রাবড়ি পায়েস থেকে শুরু করে পরমান্ন ইত্যাদি নিবেদন করা হয়ে থাকে।

মেয়ের মত আপ্যায়ন : যেসব বাড়িতে দুর্গাকে মেয়ের মত দেখা হয়, সেখানে মেয়ের মতোই দেবীকে আপ্যায়ন করা হয়।এর মধ্যে ভোগে আম, কুল, তেঁতুলের আচার, বড়ি তৈরি করে নিবেদন করা হয় মাকে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই