সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের

Share:

নিজস্ব প্রতিনিধি ঝাড়গ্রাম: রাতের অন্ধকারে সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হল হস্তি শাবকের। হাতি মৃত্যু ঘটনায় চঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের বেলিয়াবেড়া থানার মহাপাল এলাকার সুবর্ণরেখা নদী (Subarnarekha River)তীরবর্তী এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে একটি হাতির দল ঝাড়গ্রামে নয়াগ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুর(Gopiballavpur) ২ নম্বর ব্লকের মহাপালের দিকে আসছিল।

সংখ্যায় হাতির দলে ৪০ থেকে ৪৫ টা ছিল ।আর সেই সময় নদী পেরোতে গিয়েই ওই হাতির দলের সাথে থাকা একটি হস্তি শাবক (হাতির বাচ্চা) না পার হতে পেরে জলে ডুবে মৃত্যু হয়। স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই সুবর্ণরেখা নদীর জল বেড়ে ছিল। আর এর ফলে নদী পেরোতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়।

বৃহস্পতিবার দুপুর বেলায় স্থানীয়রা হস্তি শাবকটিকে দেখতে পান। খবর দেওয়া হয় বনদপ্তরকে। ঘটনাস্থলে বনদপ্তর এসে বাচ্ছা হাতিটির(Baby Elephant) মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রচুর মানুষের ভিড় জমে সুবর্ণরেখার নদীর পাড়ে। সকলেই এই ছোট্ট হস্তি শাবকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন। গত কয়েকদিন ধরেই জঙ্গলমহলে হাতির দল নদীর জল পেরিয়ে খাবারের সন্ধানে ঝুঁকি নিয়ে ঢুকে পড়ছে লোকালয়ে।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা