Mahindra Thar ROXX: লঞ্চের সঙ্গে সঙ্গেই ধুন্ধুমর, মাত্র 1 ঘন্টায় 1.76 লক্ষ বুকিং

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের ফোর-হুইলার প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড ভারতের বাজারে সদ্য লঞ্চ করেছে Thar ROXX গাড়িটি। লঞ্চ হওয়ার পরই শুরু হয়েছে গাড়িটির বুকিং। তবে আশ্চর্যের বিষয় 3 অক্টোবর সকাল 11 টায় বুকিং শুরু হওয়ার 1 ঘণ্টার মধ্যেই গাড়িটি 1.76 লক্ষ বুকিং পেয়েছে। যদিও মাহিন্দ্রা এমন অভাবনীয় ঘটনা ঘটিয়েছে আগেও।

গত আগস্টের 15 তারিখ দেশের বাজারে লঞ্চ করে গিয়েছে মহিন্দ্রার অন্যতম জনপ্রিয় মডেল Thar এর নয়া অবতার। আশা করা হচ্ছে, এই গাড়ি শীর্ষ স্থানীয় নিরাপত্তা, অসাধারণ অফ রোড ক্ষমতা, উন্নত প্রযুক্তি সহ পরিমার্জিত ড্রাইভিং ক্ষমতার সাথে আসবে। SUV সেগমেন্টে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা গ্রাহকদের পরিবেশন করে এসেছে কোম্পানি। এবার সেই মুকুটেই নয়া পালক জুড়বে Thar ROXX। ইতিমধ্যেই গাড়িটি বুকিং করার জন্য হুড়োহুড়ি লেগে গিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডিজেল এবং পেট্রোল দুই ভেড়িয়েন্টেই বাজারে আসতে পারে গাড়িটি। তবে Thar এর এই নব্য সংস্করণ রেগুলার ড্রাইভের জন্য কিংবা পারিবারিক গাড়ি হিসেবে আত্মপ্রকাশ করবে। মাহিন্দ্রা তাদের Thar সিরিজের আগের মডেলগুলির তুলনায় এই অবতারের দিকে বিশেষ নজর দিয়েছে। কাজেই বুকিংয়ের পর গাড়ি হাতে পেলে তা চালকদের দুর্দান্ত অভিজ্ঞতা দেবে তা বলাই যায়।

আরও পড়ুন, বিহারে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করতে গিয়ে জলে পড়ে গেল বায়ুসেনার চপার

প্রসঙ্গত, মাহিন্দ্রার Thar ROXX ফোর হুইলারটি 13 লক্ষ থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকার মধ্যে পাওয়া যাবে। সূত্রের খবর, 3 তারিখ থেকে বুকিং শুরু হওয়া এই গাড়ির ডেলিভারি শুরু হচ্ছে 14 অক্টোবর।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী